Apan Desh | আপন দেশ

বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫৮, ২৩ আগস্ট ২০২৬

বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল

ছবি: আপন দেশ

বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল। এ লক্ষ্যে ব্রাজিলের প্রতিনিধিদল ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছেন।

রোববার (২৩ আগস্ট) দুপুরে পাঁচ সদস্যের দলটি স্টেডিয়ামে প্রবেশ করে মাঠসহ পুরো স্থাপনা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তারা সন্তুষ্টি প্রকাশ করেন। সামনে যেকোনও সময় বাংলাদেশের বিপক্ষে এ মাঠে খেলার ইচ্ছা পোষণ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

তাদের সঙ্গে ছিলেন বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ব্রাজিল থেকে একটা প্রতিনিধিদল এসে আমাদের স্টেডিয়াম, আমাদের মাঠ, সবকিছু দেখে গেছে। তাদের টার্গেট আগামীতে তারা যেকোনও দেশের বিপক্ষে অথবা আমাদের বাংলাদেশের বিপক্ষেও খেলতে চায়। 

আরও পড়ুন<<>>মেসির দল টানা ৫ ম্যাচ জয়হীন

তিনি আরও বলেন,আমরা তাদের বুঝিয়েছি মাঠের কাজ চলমান, দুই সপ্তাহের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। তারা ড্রেসিংরুম, পুরা স্টেডিয়াম ঘুরে দেখেছে। তারা আমাদের আশ্বস্ত করেছে যে,  প্রয়োজন হলে তারা আরেকবার এসে দেখবে।

ব্রাজিলের প্রতিনিধিদল আবারও স্টেডিয়াম পরিদর্শনে আসতে পারে জানিয়ে ইকবাল হোসেন বলেন, এ ওয়ার্কের পর তারা আরেকবার এসে দেখবে এবং তারা আমাদের স্টেডিয়ামের পরিবেশ দেখে অত্যন্ত আনন্দিত এবং মুগ্ধ। তারা তাদের মতামতটা এখনই পুরাপুরি জানায়নি। তারা মতামত দিলে আমরা আপনাদের জানাব আসলে তাদের পরিকল্পনাটা কী। তবে এটা একটা সৌভাগ্য যে তারা আমাদের এ স্টেডিয়াম দেখে গেছে। প্রাথমিকভাবে বলেছে, যেকোনও ম্যাচ তারা নিরপেক্ষ ভেন্যু হিসেবে আমাদের এখানে করতে চায়।

সেপ্টেম্বর-অক্টোবরে ব্রাজিলের ভারতে থাকার কথা। এর আগে বাংলাদেশে এসে অনুশীলন করা কিংবা এ ধরনের কোনও আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে ইকবাল হোসেন বলেন, তারা বলেছে, তারা বাইরের কোনও দেশের সঙ্গেও আমাদের এখানে এসে এটা নিরপেক্ষ ভেন্যু হিসেবে নিতে পারে। তারা বাংলাদেশের বিপক্ষেও খেলতে পারে। এ বিষয়টা তারা পরবর্তীতে জানাবে। তারা আজ শুধু স্টেডিয়ামের পরিবেশ দেখার জন্য এসেছিল,তারা আজকে রাতেই ফিরে যাবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়