Apan Desh | আপন দেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসিকে জামায়াতের চিঠি

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসিকে জামায়াতের চিঠি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৩ জুলাই) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত সংশ্লিষ্টদের পৃথক চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াতের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

০৭:০০ পিএম, ২৩ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

সাংবাদিকের ওপর হামলা, জামায়াতের দুঃখপ্রকাশ

সাংবাদিকের ওপর হামলা, জামায়াতের দুঃখপ্রকাশ

রাজধানীর ধানমন্ডিতে ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল থেকে সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।  অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনাটির তদন্তে কমিটি গঠন করেছে দলটি। মঙ্গলবার (২৩ জুন) দুঃখ প্রকাশ করে এক বিবৃতি দেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন। বিবৃতিতে বলা হয়েছে, জামায়াতে ইসলামী স্বাধীন সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল। সাংবাদিকদের সুরক্ষায় দলটি বদ্ধপরিকর। জামায়াতে ইসলামীর কোনো স্তরের জনশক্তি স্বাধীন সাংবাদিকতায় কখনো বাঁধা সৃষ্টি করেনি, আগামীতেও করবে না। ধানমন্ডিতে অনাকাঙ্খিতভাবে সাংবাদিকদের ওপর হামলার যে ঘটনা ঘটেছে এর সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো জনশক্তি জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

০৭:৫১ পিএম, ২৩ জুন ২০২৬ মঙ্গলবার

দুধ দিয়ে গোসল করে দল ত্যাগের ঘোষণা জামায়াত কর্মীর

দুধ দিয়ে গোসল করে দল ত্যাগের ঘোষণা জামায়াত কর্মীর

দুধ-পানি দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা দিলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৫ নম্বর বাহির দিয়া-মানসা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সক্রিয় জামায়াত কর্মী শেখ তারেক। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের রাজনৈতিক সম্পর্কের ইতি টেনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার (১২ জুন) পবিত্র জুম্মার দিন তিনি ব্যতিক্রমী এক পদ্ধতিতে দল ত্যাগের ঘোষণা দেন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শেখ তারেক গত ১৪ থেকে ১৫ বছর ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ নম্বর ওয়ার্ডের একজন সক্রিয় ও নিবেদিত কর্মী হিসেবে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

০৫:১৪ পিএম, ১৩ জুন ২০২৬ শনিবার

উদ্ধারের পর শিবির নেতা জিসানকে ধর্ষণ মামলায় গ্রেফতার

উদ্ধারের পর শিবির নেতা জিসানকে ধর্ষণ মামলায় গ্রেফতার

কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়ার এক দিন পর ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানকে লাকসাম থেকে উদ্ধার করেছে পুলিশ।  উদ্ধারের পর তাকে ধর্ষণ ও পরিকল্পিতভাবে গর্ভপাতের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায় শিবির নেতা জিসান প্রধান নিখোঁজ হননি। তিনি নিজে আত্মগোপনে গিয়েছিলেন। অনুসন্ধানকালে পুলিশ জানতে পারে, কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে এক বিধবা নারীর (২৫) সঙ্গে জিসানের পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পুলিশের ভাষ্য, প্রেমের সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা হওয়ার পর জিসান ওই নারীকে ভ্রুণ নষ্ট করার জন্য চাপ দেন এবং একপর্যায়ে ওষুধ সেবনের মাধ্যমে গর্ভপাত ঘটানো হয়। পরে ওই তরুণী জিসানকে বিয়ের জন্য চাপ দিলে তিনি ১২ জুন বিয়ে করবেন বলে সম্মতি দেন। তবে বিয়ে এড়াতে ১১ জুন রাতেই তিনি নাটক সাজিয়ে আত্মগোপনে চলে যান বলে দাবি করে পুলিশ।

০৪:৩৫ পিএম, ১৩ জুন ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement