Apan Desh | আপন দেশ

ভোলা-৪ আসনে বিএনপির নুরুল ইসলাম নয়নের বড় জয়

ভোলা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:৪২, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা-৪ আসনে বিএনপির নুরুল ইসলাম নয়নের বড় জয়

মো. নুরুল ইসলাম নয়ন। ফেসবুক থেকে

ভোলা-৪ আসনে সংসদ সদস্য নির্বাচনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মো. নুরুল ইসলাম নয়ন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৫ ভোট। বড় ব্যবধানে পরাজিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তফা কামাল। তিনি পেয়েছেন ৮২ হাজার ৩৯৮ ভোট। এতে মোট ১ লাখ ৮ হাজার ৭ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন বিএনপির প্রার্থী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশের মতো ভোলা-৪ আসনেও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। দিনভর কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

আরও পড়ুন <<>> হেরে গেলেন জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার

ভোলা-৪ আসনে মোট ভোটার ৫ লাখ ২ হাজার ২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৮৪৩ জন। নারী ভোটার ২ লাখ ৩৯ হাজার ১৭৬ জন। অন্যান্য ভোটারের সংখ্যা ৭ জন।

ভোটগ্রহণ শেষে ফলাফলে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকে বিজয়ী হন ধানের শীষের প্রার্থী মো. নুরুল ইসলাম নয়ন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়