Apan Desh | আপন দেশ

তিন আসনের ভোট বন্ধের আবেদন জামায়াতের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৬:৩০, ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:০৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬

তিন আসনের ভোট বন্ধের আবেদন জামায়াতের

ছবি: আপন দেশ

কুমিল্লা-৮, শরিয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের কয়েকটি কেন্দ্রর ভোট বন্ধ করতে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের কাছে এ আবেদন করা হয়।

এর আগে ভোট প্রদান শেষে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, ভোটে জালিয়াতির চেষ্টা হলে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ করা হবে। দের যুগ পর মানুষ ভোট দেয়ার সুযোগ পেয়েছেন। আমিও ভোট দিতে পারিনি। আজ ভোট দিতে পেরেছি। যুবসমাজ ভোটের জন্য বহু অপেক্ষায় ছিল। এ ভোটের মাধ্যমে এ দেশে সন্ত্রাস মুক্ত ও দখলমুক্ত হোক।

আরও পড়ুন <<>> সিইসির কাছে যেসব অভিযোগ জানাল ১১ দলীয় জোট

তিনি বলেন, এমন সরকার গঠিত হোক যে সরকার ব্যক্তি পরিবার দলের হবে না, যে সরকার হবে জনগণের সরকার। আমরা সে সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। সবার নিকট দোয়া চাই। সবার সহযোগিতা চাই, দেশটা আমাদের সবার। গণমাধ্যম সমাজে চতুর্থ স্তম্ভ। দেশ গড়ার কাজে গণমাধ্যমকে পাশে চাই।

এছাড়াও তিনি জানান, ছোটখাটো কোন বিষয় হলে ইগনোর করব, বড় কোনো বিষয় হলে ছাড় দেব না। আমাদের যা করার তাই করব। মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক আমরা কোনোভাবে চাই না। সুষ্ঠু ভোটের মাধ্যমে রেজাল্ট যেটাই হবে। ভোট যখন সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে আমরাও মানবো অন্যদেরকেও মানতে হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়