Apan Desh | আপন দেশ

হেরে গেলেন জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার

খুলনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৬

হেরে গেলেন জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার

ফাইল ছবি

খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার পরাজিত হয়েছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ ফলাফল নিশ্চিত করা হয়।

অপরদিকে বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি) ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট। এতে ২ হাজার ৭০২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন মোহাম্মদ আলি আসগার।

আরও পড়ুন <<>>কুমিল্লার তিন কেন্দ্রের ভোট বাতিল

এ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৫০টি এবং মোট ভোটার ৪ লাখ ২ হাজার ৭৯৮ জন। খুলনা-৫ আসনটি ফুলতলা, ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়