Apan Desh | আপন দেশ

বাংলাদেশি

পরিবর্তনশীল পরিস্থিতির পরীক্ষায় উত্তীর্ণ চীন-বাংলাদেশ সম্পর্ক: শি জিনপিং

পরিবর্তনশীল পরিস্থিতির পরীক্ষায় উত্তীর্ণ চীন-বাংলাদেশ সম্পর্ক: শি জিনপিং

চীন ও বাংলাদেশের মধ্যে থাকা সম্পর্ক পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে মনে করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে লেখা চিঠিতে এ মন্তব্য করেছেন তিনি। অভিনন্দন বার্তায় শি জিনপিং লিখেছেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর বিগত ৫১ বছরে চীন ও বাংলাদেশ সর্বদা একে-অপরকে সম্মান ও সমতার চোখে দেখেছে। একে অপরের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়গুলোতে একে-অপরকে সমর্থন করেছে। হাতে হাত রেখে নিজ নিজ আধুনিকীকরণের পথে এগিয়ে চলেছে। চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

০৮:২০ পিএম, ২৪ আগস্ট ২০২৬ সোমবার

চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস

চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর বন্ধ হয়ে যায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল। দীর্ঘ সময় ধরেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আবারও দুই দেশের মধ্যে ট্রেন চালুর বিষয়ে তোড়জোড় শুরু হয়েছে। এর অংশ হিসেবে খুব শিগগিরই দুই দেশের মধ্যে আবারও ট্রেন চলাচল শুরু হতে পারে। বৃহস্পতিবার (০২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম জি-২৪ এক প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুঁড়ি এবং বাংলাদেশের রাজধানী ঢাকার মাঝে চলাচল করা মিতালী এক্সপ্রেস চালুর কাজ চলছে। ভারতীয় রেল মন্ত্রণালয় এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে।

০৭:২৯ পিএম, ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

উগান্ডায় বাংলাদেশিসহ আটক ২৩১

উগান্ডায় বাংলাদেশিসহ আটক ২৩১

অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের অন্তত ২৩১ জন বিদেশি নাগরিককে আটক করেছে উগান্ডা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া বসবাস, মানবপাচার এবং সাইবার অপরাধে জড়িত থাকার সন্দেহে তাদের আটক করা হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে জানানো হয়, সোমবার (২৭ এপ্রিল) থেকে দেশের উত্তরাঞ্চল ও রাজধানী কাম্পালায়ে এ বিশেষ অভিযান চালানো হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাম্পালার একটি নির্দিষ্ট এলাকায় অভিযান চালিয়ে একটি স্বয়ংসম্পূর্ণ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বিপুল সংখ্যক বিদেশির অবস্থান পাওয়া যায়। সেখানে নিজস্ব রেস্তোরাঁসহ নানা সুবিধা ছিল। সেখান থেকে ১৬৯ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ৩৬ জন নারী।

০৫:২৫ পিএম, ১ মে ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement