অভিনেত্রী তানিয়া বৃষ্টি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মাথায় টিউমার ধরা পড়েছিল। রাজাধানীর একটি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। প্রায় ৪ ঘণ্টার সফল অপারেশনে ব্রেন টিউমার অপসারণ করা হয়েছে। বর্তমানে ২৪ ঘণ্টার চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। নাট্য নির্মাতা সকাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আল্লাহর রহমতে তানিয়া বৃষ্টির সার্জারি সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। প্রায় ৪ ঘণ্টার অপারেশন শেষে টিউমার অপসারণ হয়েছে। আগামী ২৪ ঘণ্টা অবজারভেশনে থাকবে সে। পোস্ট অপারেটিভ অনেক জটিলতা থাকতে পারে। এজন্য এখনই শংকামুক্ত বলা যাচ্ছে না। সবাই তার জন্য দোয়া করবেন।
হাসপাতালে অযথা ভিড় এবং অতিরিক্ত ফোনকল দিয়ে তার পরিবারকে প্যানিক না করারও অনুরোধ জানিয়েছেন এ নির্মাতা।
আরও পড়ুন<<>>ভালোবাসা দিবসে জ্যাকলিনকে হেলিকপ্টার উপহার প্রেমিকের
বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে তানিয়া বৃষ্টি অন্যতম। নিয়মিতই অবমুক্ত হচ্ছে তার অভিনীত নতুন নাটক, যা অল্প সময়েই দর্শকপ্রিয়তা অর্জন করছে। সম্প্রতি স্বল্প ব্যবধানে মুক্তি পাওয়া একাধিক নাটকের কারণে তিনি আলোচনায় ছিলেন।
২০১৫ সালে আকরাম খানের পরিচালনায় নির্মিত চলচ্চিত্র ‘ঘাসফুল’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তানিয়া বৃষ্টির। এরপর ২০১৯ সালে মুক্তি পায় তার অভিনীত আরেকটি সিনেমা ‘গোয়েন্দাগিরি’।
দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় ফিরছেন তানিয়া বৃষ্টি। রায়হান খানের পরিচালনায় নির্মিতব্য ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমায় তাকে দেখা যাবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































