Apan Desh | আপন দেশ

অবকাশে কোথায় গেলেন পরীমনি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:২৯, ১৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:০৯, ১৫ জানুয়ারি ২০২৬

অবকাশে কোথায় গেলেন পরীমনি

দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় এবং বিতর্কিত অভিনেত্রী পরীমনি। নানা কারণে প্রায়ই আলোচনায় থাকেন এ ঢালিউড নায়িকা। এবার হয়ত কিছুটা হাপিয়ে উঠেছেন, তাই বেড়িয়েছেন অবকাশযাপনে। সেখানে কাটানো মুহুর্তগুলো ভক্তদের সঙ্গে সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন তিনি। ছবিদত অনেকটা ফুরফুরে মেজাজে দেখা গেছে আলোচিত এ অভিনেত্রীকে।

জানা গেছে অবকাশযাপনে মালয়েশিয়ায় গেছেন পরীমনি। কাজের ব্যস্ততা থেকে বিরতি নিতেই বর্তমানে দেশের বাইরে সময় কাটাচ্ছেন তিনি। পর্দায় ফেরার পাশাপাশি সামাজিক মাধ্যমে নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করে ভক্ত-অনুরাগীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন অভিনেত্রী।

সেখান থেকেই সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন পরীমনি। সেই ছবিগুলোর ক্যাপশনে একটি ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে পরীমনি লিখেছেন— ‘শীত নাই।’

আরও পড়ুন<<>>রাফসান-জেফারকে নিয়ে জল্পনার অবসান হচ্ছে

সেখানে শেয়ার করা ছবিতে দেখা যায়, সমুদ্রতীরবর্তী একটি হোটেলের ব্যালকনিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন পরীমনি। অভিনেত্রীর পরনে রয়েছে ছোট প্যান্ট ও স্লিভলেস টপস, আর চোখে রোদচশমা।  সমুদ্রের নীল জলরাশির পটভূমিতে তার এমন অবতার মুহূর্তেই নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের।

সামাজিক মাধ্যমে পরীমনির সে পোস্টের কমেন্টবক্সে নেটিজেনরা তার রূপের বেশ প্রশংসা করেছেন। এক নেটিজেন লিখেছেন—সবসময়ের মতোই অনন্যা। আরেক নেটিজেন লিখেছেন—আপনার হাসিটাই সব সৌন্দর্য বাড়িয়ে দেয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch