Apan Desh | আপন দেশ

স্বর্ণ জয়ের মিশনে সেমিফাইনালে ইমরানুর

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৪, ৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৪২, ৬ ফেব্রুয়ারি ২০২৬

স্বর্ণ জয়ের মিশনে সেমিফাইনালে ইমরানুর

বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান

বছর তিনেক আগে কাজাখস্তানে ইতিহাস গড়েছিলেন ইমরানুর রহমান। প্রথম বাংলাদেশি হিসেবে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছিলেন তিনি। তবে গত বছর একই টুর্নামেন্টে সে পদক ধরে রাখতে ব্যর্থ হন। এবার এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে দারুন শুরু করেছেন বাংলাদেশের দ্রুততম মানব।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) নিজের হিটে দ্বিতীয় হয়েছেন ইমরানুর। চীনের তিয়ানজিন শহরে প্রথম দিনে ৬০ মিটার দৌড় শেষ করতে তার সশয় লেগেছে ছয় দশমিক ৭৩ সেকেন্ড। এ হিটে প্রথম জাপানের কিরিউ ইয়োশিহিদে ছয় দশমিক ৬৭ সেকেন্ড সময় নেন।

‎প্রতি হিটে শীর্ষ চারজনের সেমিফাইনাল নিশ্চিত। সে হিসেবে এদিন বিকেলে ফাইনালে ওঠার জন্য আরেকবার ট্র্যাকে নামবেন ইমরানুর। তার সঙ্গে জাপানের কিরিউ ইয়োশিহিদে ছাড়াও সেমিফাইনালের টিকিট কেটেছেন হংকংয়ের কোওক চুন টিং এবং সৌদি আরবের আবদুল্লাহ মোহাম্মদ দাউদ।

আরও পড়ুন<<>>সেসব দিনগুলোর প্রতি কৃতজ্ঞতা রিশাদের

২০২৪ সালে ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোরেও অংশ নেন ইমরানুর। সেবার ৬০ মিটার স্প্রিন্টে চতুর্থ হন ইংল্যান্ডপ্রবাসী এ অ্যাথলেট। চোট সমস্যা কাটিয়ে গত আগস্টে জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানবের মুকুটও পুনরুদ্ধার করেন ইমরানুর।

‎‎এশিয়ান ইনডোরে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে তিনজন পদক জিতেছেন। ইমরানুর ছাড়াও রুপা আছে জহির রায়হানের, ব্রোঞ্জ মাহফুজুর রহমানের। ২০২৪ সালে ৪০০ মিটার স্প্রিন্টে জহির ৪৮.১০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন। একই বছর হাই জাম্পে ২.১৫ মিটার লাফিয়ে তৃতীয় হন মাহফুজুর।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়