Apan Desh | আপন দেশ

চমকের জীবনের শেষ ইচ্ছা

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৫১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১১:০৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

চমকের জীবনের শেষ ইচ্ছা

রুকাইয়া জাহান চমক

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু রুকাইয়া জাহান চমকের। ছোট পর্দার অভিনয়ে আলো-ছায়ার গল্পে নিজস্ব এক অবস্থান তৈরি করেছেন তিনি। মডেলিং, অভিনয় থেকে কনটেন্ট ক্রিয়েশনে নিজেকে বারবার ভেঙে নতুন করে গড়ার চেষ্টা করেন এ অভিনেত্রী। ফলে অল্প সময়েই দর্শকের নজর কাড়েন চমক।

বছর দুই আগে মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ে করে ব্যাপক আলোচনায় আসেন এ নায়িকা। এবার ভালোবাসা দিবস উপলক্ষ্যে স্বামীকে উদ্দেশ্য করে এক ফেসবুক পোস্টে সম্পর্কের উষ্ণতা তুলে ধরেন চমক। 

বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে ফেসবুকে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে এ অভিনেত্রী লেখেন, এখন আমার কাছে ভালোবাসা মানে পুরনো মানুষটাকে প্রতিদিন নতুন করে খুঁজে নেয়া, পাশে থাকা, যত্ন করা। ভালোবাসার মাসে, প্রিয় মানুষটিকে বলতে চাই, আমার ৬০তম বসন্তে, আমার কুচকে যাওয়া হাত, তোমার হাতে রেখে বসন্ত বিকেল উদযাপন করতে চাই।

আরও পড়ুন<<>>শাকিবের শর্ত মেনে মা হচ্ছেন বুবলী

জীবনের প্রিয় মানুষটির সঙ্গে সাধারণ কিছু মুহূর্ত উপভোগ করতে চান উল্লেখ করে চমক লেখেন- নরওয়ের শেষ গ্রামে বসে একটা কফি, ক্রোসেন্ট খেতে খেতে দেখতে চাই অপার্থিব সূর্যাস্ত। তুমি অন্য মেয়ের দিকে তাকালে তোমার দিকে চোখ রাঙ্গিয়ে তাকাতে চাই। শেল সিলভারস্টেইনের একটি কবিতা পড়তে পড়তে তোমার কাঁধে মাথা রেখে, ৬০ বছরে নিজেকে কিশোরি ভাবতে চাই। 

পোস্টের শেষাংশে জীবনের শেষ ইচ্ছার কথা প্রকাশ করেন চমক। তিনি লেখেন, খুব সাধারণ কয়েকটা স্বপ্ন আমার। সবই মোটামুটি সৃষ্টিকর্তা পূরণ করেছেন। এখন শেষ ইচ্ছা তোমার সঙ্গে বৃদ্ধ হওয়ার। এটা পূরণ হলে আর কোনো আফসোস থাকবে না। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়