Apan Desh | আপন দেশ

‘আমি চরিত্রের বাইরে কিছুই করিনি’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৪০, ৪ মার্চ ২০২৬

‘আমি চরিত্রের বাইরে কিছুই করিনি’

অভিনেত্রী তানজিন তিশা

ছোট পর্দার অন্যতম জনপ্রিয় দুই অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈ। সম্প্রতি এক ছুটিং স্পটে তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন সামিয়া অথৈ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে তিনি এ অভিযোগ করেন। সে অভিযোগ নিয়েই এবার মুখ খুলেছেন তিশা।

এ অভিনেত্রী বলেন, এটি কোনো ব্যক্তিগত আক্রমণ ছিল না; যা হয়েছে, তা সম্পূর্ণ চরিত্রের প্রয়োজনে এবং গল্পের চাহিদা অনুযায়ী। অথৈর এমন অভিযোগকে ‘ভুল বোঝাবুঝি’ এবং ‘অপেশাদার আচরণ’ বলেও দাবি করেন তানজিন তিশা।

তিনি জানান, মূলত চরিত্রের প্রয়োজনে এবং স্ক্রিপ্টের খাতিরেই তাকে আক্রমণাত্মক হতে হয়েছিল। অভিযোগ প্রসঙ্গে তিশা বলেন, আমি পুরোপুরি আমার চরিত্রটি ফুটিয়ে তুলছিলাম। আমি এমন একটি চরিত্র করছি যেখানে আমি একজন স্পেশাল চাইল্ড বা অটিস্টিক।

চরিত্রের প্রয়োজনে তাকে মানুষকে মারতে হতে পারে, কামড় দিতে হতে পারে এমনকি পানিতে চুবিয়েও ধরতে হতে পারে। আপনারা ১৫ থেকে ২০ দিন পরই কাজটি দেখতে পারবেন এবং তখন বুঝতে পারবেন কোন চরিত্রের জন্য কী করা হয়েছে।

আরও পড়ুন<<>>দেশে ফিরেছেন তিথি

তিশা আরও বলেন, সে এমনভাবে লাইভ করেছে যেন আমি তাকে পারসোনালি অ্যাটাক করেছি। এখানে পারসোনালি অ্যাটাকের কিছুই নেই, তার বুঝতে ভুল হয়েছে। আমি যতটুকু করেছি, আমার চরিত্রের প্রয়োজনে করেছি।

যতটুকু স্ক্রিপ্টে আছে, ততটুকুই করেছি। আমি চরিত্রের বাইরে কিছুই করিনি। এটা তার দুর্বলতা যে প্রফেশনাল সমস্যাটাকে ব্যক্তিগত সমস্যা হিসেবে নিয়েছে।

তিশা বলেন, আমাকে নিয়ে যা যা বলা হয়েছে তা পুরোপুরি একটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়