Apan Desh | আপন দেশ

‘চেহারা দেখে তো পূর্ণিমা আপুর মতো লাগছে’

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:২৩, ৯ ফেব্রুয়ারি ২০২৬

‘চেহারা দেখে তো পূর্ণিমা আপুর মতো লাগছে’

জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা

দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। ছোটবেলা থেকেই তিনি নাচ ও অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন। সে ধারাবাহিকতায় ১৯৯৭  ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে কিশোরী বয়সে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তিনি। তারপর বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এ চিত্রনায়িকা। তবে বর্তমানে ধর্মকর্ম নিয়ে ব্যস্ত রয়েছেন। এ মূহুর্তে পূর্ণিমা অবস্থান করছেন সৌদি আরবে।

সেখানে ঘটেছে দারুন এক ঘটনা। যা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এ অভিনেত্রী। উমরাহ পালনে পূর্ণিমা অবস্থান করছেন পবিত্র ভূমি সৌদি আরবে। সেখান থেকেই ভক্তদের জন্য শেয়ার করেছেন একটি মজার ভিডিও, যা মুহূর্তেই নেটপাড়ায় নজর কেড়েছে।

ভিডিওটিতে দেখা যায়, সৌদিতে অবস্থানকালে এক যুবকের মুখোমুখি হন পূর্ণিমা। সেখানে কথা বলার এক পর্যায়ে ওই যুবক পূর্ণিমাকে উদ্দেশ্য করে বিস্ময় প্রকাশ করে বলেন, চেহারা দেখে তো একদম পূর্ণিমা আপুর মতো লাগছে।

আরও পড়ুন<<>>ভয়ংকর হুমকি পেলেন পরীমণি

সরাসরি নিজের প্রশংসা শুনে স্বভাবসুলভ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে প্রতিক্রিয়া জানান এ অভিনেত্রী। মজার ছলে পূর্ণিমা বলেন, আমাকেও সবাই বলে, আমার চেহারা নাকি দেখতে পূর্ণিমার মতো লাগে।

তাদের এ কথোপকথনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর থেকেই অনুরাগী ও সাধারণ নেটিজেনরা বেশ উপভোগ করছেন। মন্তব্যের ঘরে কেউ কেউ বলছেন, চিরযৌবনা এ নায়িকার চেহারার উজ্জ্বলতা যেন সময়ের সঙ্গে আরও বাড়ছে।

বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম এ শীর্ষ নায়িকা দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। বর্তমানে সিনেমার কাজ কমিয়ে দিলেও বিশেষ বিশেষ কাজ ও অনুষ্ঠানের উপস্থাপনায় তাকে প্রায়ই দেখা যায়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়