Apan Desh | আপন দেশ

শিল্পী

আজ বিশ্ব শিল্পকলা দিবস

আজ বিশ্ব শিল্পকলা দিবস

প্রতিবছর ১৫ এপ্রিল বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব শিল্পকলা দিবস। মহান ইতালীয় শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির জন্মদিনকে স্মরণ করে দিনটি উদ্‌যাপন করা হয়। শিল্প, সৃজনশীলতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরতেই এ দিবসের প্রবর্তন। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ আর্ট (আইএএ) এ দিবস ঘোষণার মাধ্যমে বিশ্বব্যাপী শিল্পচর্চার প্রসার ও শিল্পীদের অবদানকে স্বীকৃতি দেয়ার একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে। মানবসভ্যতার শুরু থেকেই শিল্প মানুষের অনুভূতি, চিন্তা ও সংস্কৃতির প্রতিফলন হিসেবে কাজ করে আসছে। গুহাচিত্র থেকে শুরু করে আধুনিক ডিজিটাল আর্ট—প্রতিটি ধাপেই শিল্প মানুষের জীবনকে সমৃদ্ধ করেছে। বিশ্ব শিল্পকলা দিবস আমাদের সে দীর্ঘ ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় এবং শিল্পের শক্তিকে নতুন করে উপলব্ধি করতে শেখায়।

০৯:২৭ এএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

বৈশাখ উপলক্ষ্যে চিরকুটের তিন কনসার্ট

বৈশাখ উপলক্ষ্যে চিরকুটের তিন কনসার্ট

পহেলা বৈশাখকে ঘিরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একাধিক কনসার্টে গান শোনাবে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। তাদের পরিবেশনায় থাকছে ‘যাদুর শহর’, ‘আহারে জীবন’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ অসংখ্য জনপ্রিয় মৌলিক গান। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফিউশন ব্যান্ড চিরকুট রক, লোকসংগীত ও সমসাময়িক সাউন্ডের মিশেলে নিজস্ব একটি আলাদা ধারা তৈরি করেছে। দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে পারফর্মের মাধ্যমে তারা বাংলা ব্যান্ড সংগীতকে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে ব্যান্ডটি বিকেল ৩টায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পারফর্ম করবে, যার আয়োজন করছে বিশ্ববিদ্যালয়টির সাংস্কৃতিক সংগঠন। একই দিনে সকাল ১১টায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ‘ক্লাব ফর পারফর্মিং আর্ট’-এর আমন্ত্রণে আরেকটি কনসার্টে অংশ নেবে তারা।

০৬:২৮ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আশা ভোসলে

গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আশা ভোসলে

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে। শনিবার (১১ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর তার নাতনি ও গায়িকা জানাই ভোসলে সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থার আপডেট দিয়েছেন। জানাই জানান, অতিরিক্ত ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। একই সঙ্গে পরিবারের পক্ষ থেকে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধও জানানো হয়েছে।

১২:০১ এএম, ১২ এপ্রিল ২০২৬ রোববার

ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়ায় যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল

ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়ায় যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল

বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড ওয়ারফেজ যখন বিশ্ব সফরে ব্যস্ত, ঠিক তখনই উঠে এলো এক অপ্রত্যাশিত ঘটনা। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য ও লিড গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল মার্কিন যুক্তরাষ্ট্র সফর থেকে ছিটকে গেছেন। তার ভিসা বাতিলের পেছনে মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে ফিলিস্তিনের পক্ষে তার প্রকাশ্য অবস্থান। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে কমল জানিয়েছেন, ২০২৪ সালে ব্যান্ডের যুক্তরাষ্ট্র সফরের জন্য তিনি ভিসার আবেদন করেছিলেন। তবে অন্যান্য সদস্যরা ভিসা পেলেও তার আবেদন বাতিল করে মার্কিন দূতাবাস। এ সিদ্ধান্তে তিনি কোনো আক্ষেপ প্রকাশ করেননি। ফেসবুকে কমল লিখেছেন, আমি যে আমেরিকা আগে দেখেছি, সে আমেরিকা আর নেই। আমার কাছে দেশটা এখন শুধু পড়াশোনার জায়গা।

০৬:০৪ পিএম, ২৯ মার্চ ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement