Apan Desh | আপন দেশ

বানিয়ার তাবিজ কাজে আসছে না সালমার, দ্বিতীয় বিয়েও বিচ্ছেদ

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৯, ৩১ ডিসেম্বর ২০২৫

বানিয়ার তাবিজ কাজে আসছে না সালমার, দ্বিতীয় বিয়েও বিচ্ছেদ

বানিয়া বন্ধুর কোনো তাবিজেই সংসার টেকসই হচ্ছে না জনপ্রিয় লোকসংগীত শিল্পী ও 'ক্লোজআপ ওয়ান' তারকা মৌসুমি আক্তার সালমার।  দ্বিতীয় সংসারও ভেঙ্গে গেলো। এবার দ্বিতীয় স্বামী সানাউল্লাহ নূরে সাগরের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। পারস্পরিক সম্মতিতে তাদের ডিভোর্স সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন সাগর নিজেই।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক আবেগঘন পোস্টে সানাউল্লাহ নূরে সাগর তাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছে। দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে তিনি জানান, একে অপরের সঙ্গে মানসিক দূরত্ব এবং চিন্তা-ভাবনার অমিল হওয়ার কারণেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিচ্ছেদ প্রসঙ্গে সাগর তার পোস্টে উল্লেখ করেন, ‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। মূলত পারস্পরিক মতের অমিল এবং মানসিকতার দূরত্বের কারণে আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমাদের বৈবাহিক সম্পর্কের সমাপ্তি ঘটলেও একে অপরের প্রতি সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ থাকবে।’

২০১১ সালে রাজনীতিবিদ ও সাবেক এমপি শিবলী সাদিকের সঙ্গে বিয়ে হয়েছিল সালমার।

সাগর আরও জানান, বিচ্ছেদ হলেও তাদের একমাত্র কন্যাসন্তানের কথা ভেবে তারা সুন্দর সম্পর্ক বজায় রাখবেন। তিনি লেখেন, ‘আমরা দুজন আলাদা হয়েছি ঠিকই কিন্তু আমাদের একটি কন্যাসন্তান রয়েছে। আমার সন্তানের মাতা হিসেবে সালমা চিরকাল আমার কাছে সম্মান ও শ্রদ্ধার আসনে থাকবেন। কণ্ঠশিল্পী হিসেবে তার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ।’

উল্লেখ্য, এর আগে ২০১১ সালে রাজনীতিবিদ ও সাবেক এমপি শিবলী সাদিকের সঙ্গে বিয়ে হয়েছিল সালমার। সেই সংসারের বিচ্ছেদ হয় ২০১৬ সালের ২০ নভেম্বর। প্রথম সংসারে স্নেহা নামে সালমার একটি কন্যা সন্তান রয়েছে। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

City Touch