Apan Desh | আপন দেশ

প্রাথমিকে থাকছে না শারীরিক শিক্ষা ও সংগীতের শিক্ষক পদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৩, ৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১৬:০৬, ৩ নভেম্বর ২০২৫

প্রাথমিকে থাকছে না শারীরিক শিক্ষা ও সংগীতের শিক্ষক পদ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার জন্য সহকারী শিক্ষকের পদ সৃষ্টির সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। ধর্মভিত্তিক কয়েকটি সংগঠন এ নিয়ে আপত্তি তোলার পর এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ বিষয়ে রোববার (০২ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি সংশোধিত গেজেট জারি করেছে। এর মাধ্যমে গত আগস্টে প্রকাশিত 'সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫'-এ যুক্ত করা নতুন ওই দুটি পদ বাতিল করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আখতার খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'সংশোধিত গেজেট জারি করা হয়েছে। আগেরটিতে চার ধরনের শিক্ষকের কথা বলা হলেও নতুনটিতে শুধু দুটি ক্যাটাগরি রাখা হয়েছে।' তিনি বলেন, 'সংগীত ও শারীরিক শিক্ষার জন্য সহকারী শিক্ষকের পদ থাকছে না।'

আরও পড়ুন<<>>প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন আজ 

ধর্মভিত্তিক সংগঠনগুলোর সমালোচনার কারণেই এ পরিবর্তন আনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে।

এর আগে গত ২৮ আগস্ট জারি করা গেজেটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার জন্য দুটি নতুন সহকারী শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছিল।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু