সংগীতশিল্পী আসিফ আকবর : ফাইল ছবি
আর মাত্র একদিন বাদেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (১২ ফেব্রুযারি) সারাদেশে একযোগে ভোটগ্রহণ শুরু হবে। তার আগে ভোটারদের বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। মঙ্গলবার (১০ ফেব্রুযারি) সন্ধ্যা ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে এ বার্তা দেন তিনি।
আসিফ লিখেছেন, সতেরো বছর পর দেশে আবার উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের প্রায় ১৩ কোটি ৭০ লাখ ভোটার তাদের প্রতিনিধি নির্বাচনে অংশ নেবেন। দায়িত্বশীল সকল বাহিনী ভোটকেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। সব রাজনৈতিক দল ও প্রার্থীরাও চান একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।
আরও পড়ুন<<>>নৌকার প্রচারণা নিয়ে মুখ খুললেন রবি চৌধুরি
তিনি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নাগরিক দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরে বলেন, অতীত ভুলে আপনার কাছে যিনি যোগ্য, তাকেই ভোট দিন। আমার কাছে যোগ্য যিনি, তাকেই আমি ভোট দেব। অলসতা ও অবহেলার মানসিকতা না রেখে সবাই ভোট কেন্দ্রে আসুন। ভোটের মাধ্যমে জনতার শক্তি দেখানোর সময় এখনই।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































