Apan Desh | আপন দেশ

‘ধানের শীষে ভোট না দিলে রেহাই নেই’, নেতার হুমকি ভাইরাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩২, ১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২০:৩২, ১ ফেব্রুয়ারি ২০২৬

‘ধানের শীষে ভোট না দিলে রেহাই নেই’, নেতার হুমকি ভাইরাল

ছবি সংগৃহীত

আসন্ন নির্বাচন কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের ভোটারদের উদ্দেশ্যে বিএনপি নেতার হুমকি দেয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিএনপির ওই নেতা সোনারগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন। তিনি এ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের অনুসারী।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আসিফ আল জিনাত বলেন, ভিডিওর বিষয়টি তার নজরে এসেছে। এ বিষয়ে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়রা জানান, শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টায় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছোট সাদিপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালায়। এ সময় নিজাম উদ্দিন বলেন, ‘ধানের শীষ প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীকে ভোট দিলে নির্বাচনের পর কাউকে রেহাই দেয়া হবে না।’ ওই বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন<<>> বিএনপির প্রার্থী আজাদের ১২২ কোটি টাকা ঋণ কেলেঙ্কারি

ভিডিওতে দেখা যায়, নিজাম উদ্দিন বক্তব্যকালে সভায় উপস্থিত ছিলেন- মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু জাহের, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শামীম আহমেদ, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক বাবুল আহমেদ, যুবদল নেতা রাকিব হোসেন প্রমুখ।

অভিযুক্ত বিএনপি নেতা নিজাম উদ্দিন জানান, তার আত্মীয়-স্বজনদের নিয়ে ওইদিন তিনি উঠান বৈঠক করেন। তার কিছু আত্মীয়-স্বজন বিএনপি প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচারণা করলেও গোপনে অন্য প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছে। এ নিয়ে তার আত্মীয়-স্বজনদের শাসিয়েছেন বলে দাবি করেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়