Apan Desh | আপন দেশ

বিএনপির মোবাশ্বের আলমের নির্বাচনে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৫২, ১ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির মোবাশ্বের আলমের নির্বাচনে বাধা নেই

ছবি : আপন দেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে তিনি নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন বলে আদেশে বলা হয়েছে।

রোববার (০১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন।

গত ২৫ জানুয়ারি হাইকোর্ট রুলসহ মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন এবং তাকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন। তিনি এরইমধ্যে প্রতীক বরাদ্দ পেয়েছেন। তবে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে একই আসনের প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেন। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আপিল বিভাগের কার্যতালিকায় আবেদনটি ১ নম্বর ক্রমিকে ছিল।

আরও পড়ুন : নির্বাচন থেকে ছিটকে পড়লেন বিএনপির মঞ্জুরুল

বৃহস্পতিবার আপিল বিভাগের কার্যতালিকার ১ নম্বরে থাকা এই আবেদনটির শুনানি সম্পন্ন হয় এবং রোববার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার রায় ঘোষণা করেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়