Apan Desh | আপন দেশ

নির্বাচন থেকে ছিটকে পড়লেন বিএনপির মঞ্জুরুল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:২৫, ১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১০:৩৮, ১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন থেকে ছিটকে পড়লেন বিএনপির মঞ্জুরুল

ছবি : আপন দেশ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফেরত দেননি আপিল বিভাগ। ফলে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না।

রোববার (০১ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ মঞ্জুরুল আহসান মুন্সীর লিভ টু আপিল খারিজ করেন।

শুরুতে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করলেও, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর ঋণখেলাপির অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) মঞ্জুরুল আহসানের মনোনয়ন বাতিল করে।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান হাইকোর্টে রিট করলে ২১ জানুয়ারি তা সরাসরি খারিজ হয়ে যায়। এরপর তিনি আপিল বিভাগে নিয়মিত লিভ টু আপিল করেন।

আরও পড়ুন : জামায়াত আমীরের এক্স হ্যাকড, ডাকা হলো সংবাদ সম্মেলন

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আপিল বিভাগের কার্যতালিকার ২ নম্বরে থাকা এই আবেদনটির শুনানি সম্পন্ন হয় এবং রোববার (১ ফেব্রুয়ারি) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার রায় ঘোষণা করেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়