Apan Desh | আপন দেশ

লিমনকে ২ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৪, ১ ফেব্রুয়ারি ২০২৬

লিমনকে ২ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

ফাইল ছবি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) গুলিতে পা হারানো লিমন হোসেনকে দুই কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে অভিযুক্ত র‍্যাব কর্মকর্তাদের খুঁজে বের করতে কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

রোববার (০১ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন, আইনজীবী কাজী জাহেদ ইকবাল, আবদুল্লাহ আল নোমান ও ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী।

এর আগে র‍্যাবের হাতে গুলিবিদ্ধ হয়ে পা হারানো লিমন ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন।

প্রসঙ্গত, ২০১১ সালের ২৩ মার্চ বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে র‍্যাবের অভিযানের সময় লিমন হোসেন গুলিবিদ্ধ হন। তিনি জানান, র‍্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে পায়ে গুলি করেন। এর কয়েক দিন পর ঢাকার পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা তার বাঁ পা কেটে ফেলতে বাধ্য হন। উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার মাত্র ১২ দিন আগে এ ঘটনা ঘটে। তখন লিমনের বয়স ছিল ১৬ বছর। সে বছর তার আর পরীক্ষা দেয়া হয়নি। 

আরও পড়ুন<<>>এসপি আনিসসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

তবে দমে যাননি দরিদ্র পরিবারের সন্তান মেধাবী লিমন। চিকিৎসাধীন অবস্থায় পড়াশোনা করে পরের বছর পিরোজপুরের কাউখালী উপজেলার কাঁঠালিয়া পিজিএস বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪ পান তিনি। এরপর ভর্তি হন সাভারের গণবিশ্ববিদ্যালয়ে। বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে আজও বাতিল ১৮ ফ্লাইট চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান