বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। রোববার (০১ ফেব্রুয়ারি) ঢাকার নির্বাচনি আসন ঢাকা-১৫ এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এ বক্তব্য দেন।
পথসভায় জামায়াত আমীর বলেন, আমরা মায়েদের প্রত্যাশার বাংলাদেশ গড়তে চাই। নারীরা পূর্ণ ইজ্জত নিয়ে থাকবে, সে বাংলাদেশ গড়তে চাই। আমরা আমাদের জীবনের থেকে মায়েদের ইজ্জতের মূল্য বেশি বুঝি। সব সহ্য করব, মায়ের ইজ্জতে টান দেবেন তা বরদাস্ত করব না।
রাজনৈতিক প্রসঙ্গে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, ক্ষমতার লোভে একটি দল খুন-খারাবিতে জড়িয়েছে। এদের হাতে রাষ্ট্রীয় দায়িত্ব গেলে দেশের অস্তিত্ব বিপন্ন হবে। বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়ানো হয়েছে। নতুন করে আর তা ফিরে আসতে দেয়া হবে না। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি।
আরও পড়ুন <<>> তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক
নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার প্রসঙ্গও তোলেন জামায়াত আমীর। তিনি দাবি করেন, কোথা থেকে অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে, তা শনাক্ত করা গেছে। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে যেমন পরোয়া করেননি, তেমনি অন্য কোনো ফ্যাসিবাদী শক্তিকেও প্রশ্রয় দেবেন না।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

























