ছবি: আপন দেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণা চালাচ্ছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি।
রোববার (০১ ফেব্রুয়ারি) বিকালে তিনি কড়াইল বস্তি সংলগ্ন টিএন্ডটি কলোনিতে স্থানীয় মানুষজনের সঙ্গে উঠান বৈঠক করেন। বৈঠকে উপস্থিত নারীদের কাছে তিনি তারেক রহমানের জন্য ভোট ও দোয়া চান।
সিঁথি বলেন, ধানের শীষের পক্ষে জনগণের সাড়া দেখে আমরা অভিভূত। ইনশাআল্লাহ, জনগণের ভোটে আগামী দিনে বিএনপিই সরকার গঠন করবে।
পরবর্তীতে তিনি বাড্ডা নতুন বাজার সংলগ্ন গীর্জায় গিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করেন। সেখানে তিনি সকলের নিকট ভোট ও দোয়া প্রার্থনা করেন।
আরও পড়ুন <<>> নারী নেতৃত্ব কোরআন পরিপন্থি: জামায়াত
বৈঠকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার (৩১ জানুয়ারি) তিনি শাহাজাদপুর সুবাস্তু নজর ভ্যালি মার্কেট ও গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেছিলেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































