Apan Desh | আপন দেশ

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৫, ১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৩৬, ১ ফেব্রুয়ারি ২০২৬

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের দল ঘোষণা

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করেছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ। জাতীয় দলের অভিজ্ঞ তারকা এবং উদীয়মান ক্রিকেটারদের সমন্বয়ে গড়া তিনটি দল নিয়ে এবারের আসর শুরু হচ্ছে।

ধূমকেতু একাদশ দলের অধিনায়কের দায়িত্বে লিটন কুমার দাস। সহ-অধিনায়ক হিসেবে থাকবেন সাইফ হাসান। এছাড়াও দলে রয়েছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম। এ দলের বিশেষত্ব শক্তিশালী পেস আক্রমণ ও ভারসাম্যপূর্ণ স্পিন বিভাগ।

দুর্বার একাদশও দারুণ দল সাজিয়েছে। এ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের বাকি সদস্যরা হলেন, হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, আল ফাহাদ।

আরও পড়ুন <<>> পাকিস্তানের বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্ত আজ

দুরন্ত একাদশের কাপ্তান যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। দলে রয়েছেন জিশান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম ভূঁইয়া, আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আবদুল গাফফার সাকলাইন, মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।

এ টুর্নামেন্টের পর্দা উঠবে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়