Apan Desh | আপন দেশ

কালীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৫, ১ ফেব্রুয়ারি ২০২৬

কালীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

ছবি: আপন দেশ

গাজীপুরের কালীগঞ্জে মর্মান্তিক এক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। ঘটনাস্থল হতে পুলিশ ইসমাইল হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (০১ ফেব্রুয়ারি) সকালে ইসমাইল হোসেন (২৫) নামে এক যুবককে মৃত অবস্থায় উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের দক্ষিণবাগ এলাকার কোরুইল্লার টেক ব্রীজের নিচে ধানক্ষেতে পরে থাকতে দেখে। স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ইসমাইল হোসেন উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামের শরীফ শেখের পূত্র। 

আরও পড়ুন<<>>টাঙ্গাইলে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের প্রশিক্ষণ

স্থানীয়রা জানায়, গত শনিবার (৩১ জানুয়ারী) রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখে। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। 

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মো. মাসুদ রানা শামীম জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং দ্রুত হত্যাকাণ্ডের কারণ উদঘাটিত হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়