Apan Desh | আপন দেশ

আ.লীগের বাহাউদ্দিন পরিবারের ৪৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৪৮, ১ ফেব্রুয়ারি ২০২৬

আ.লীগের বাহাউদ্দিন পরিবারের ৪৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ফাইল ছবি

ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তার পরিবার এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৪৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (০১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে উপপরিচালক (গোয়েন্দা) মো. হোসাইন শরীফ আদালতে আবেদন করেন। আবেদনে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব অবরুদ্ধের অনুরোধ জানানো হয়।

দুদকের আবেদনে বলা হয়, সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিম ও তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত হিসাব থেকে অর্থ উত্তোলন করা হচ্ছে। একই সঙ্গে সে অর্থ অন্যত্র স্থানান্তর ও বিদেশে পাচারের চেষ্টা চলছে।

আরও পড়ুন <<>> ঢাকা উত্তরের প্রশাসক এজাজকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুদক

অনুসন্ধানকালে প্রাপ্ত নথিপত্র পর্যালোচনায় দুদকের কাছে তথ্য আসে। এতে দেখা যায়, এসব ব্যাংক হিসাবে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ জমা ও লেনদেন হয়েছে।

দুদক আশঙ্কা করছে, এসব হিসাব থেকে অর্থ সরিয়ে নিলে রাষ্ট্রের বড় ধরনের ক্ষতি হতে পারে। সে কারণে তদন্তের স্বার্থে ব্যাংক হিসাবগুলোর লেনদেন স্থগিত বা অবরুদ্ধ করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়