Apan Desh | আপন দেশ

শিক্ষার্থীদের পাশে জামাল ভূঁইয়া

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৫, ১ আগস্ট ২০২৪

শিক্ষার্থীদের পাশে জামাল ভূঁইয়া

ফাইল ছবি

দেশের চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। সে-সঙ্গে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করার আহ্বান জানান জাতীয় দলের এ অধিনায়ক।

বুধবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তা দেন জামাল। সেখানে তিনি বলেন, ছাত্রদের আন্দোলনকে সবাই সমর্থন করুন। তবে আমাদের খেয়াল রাখতে হবে। কোনোভাবে যেন দেশের সম্পদ আর মানুষের ক্ষতি কেউ না করে। দেশের সকল ছাত্রদের পক্ষে আমরা সবসময় আছি।

জামাল ভুঁইয়া আরও বলেন, ছাত্রদের সফল এ আন্দোলন মেধাকে এগিয়ে দিয়েছে। এগুলোর মধ্যে দেখলাম অনেক জায়গায় অনেক কিছু ভাঙচুর, আগুনে পুড়ানো হয়েছে। অনেক আহত-নিহত হয়েছে।

আপন দেশ/কেএইচ/এমবি  

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত