Apan Desh | আপন দেশ

শিক্ষার্থী

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৬ শিক্ষার্থী

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ৩৬ জন শিক্ষার্থীকে কৃতিত্বপূর্ণ অ্যাকাডেমিক ফলাফলের স্বীকৃতি স্বরূপ মর্যাদাপূর্ণ ডিনস অ্যাওয়ার্ড প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান সহ বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদের ডিনবৃন্দ।

০৩:৩৪ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ বুধবার

শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে গলাচিপায় অভিভাবক সমাবেশ

শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে গলাচিপায় অভিভাবক সমাবেশ

পটুয়াখালীর গলাচিপায় শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ হয়েছে। শিক্ষিত মা এক সুরক্ষিত ফুল, প্রতিটি ঘর হবে একটি স্কুল-এ স্লোগানকে সামনে রেখে সোমবার (১২ অক্টোবর) সারে ১১ টার দিকে বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়। ‎সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা মহিলা কলেজের প্রভাষক মো. জাকির হোসেন। আরও উপস্থিত ছিলেন মনির তালুকদার, নাজমুল হাসান, মো. রেজাউল ইয়াসিন, মো. রুহুল আমিন, আবদুল করিম মোল্লা ও জালাল আহমেদ, জাহিদুল ছালামসহ বিদ্যালয়ের বিপুলসংখ্যক অভিভাবক ও শিক্ষার্থী।

০৫:৩৪ পিএম, ১২ অক্টোবর ২০২৬ সোমবার

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি, নিয়মিত ক্লাস না হওয়া ও শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার অভিযোগ রয়েছে। বুধবার (০৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। একপর্যায়ে সড়ক অবরোধের উদ্যোগ নিলেও পরে জনভোগান্তির কথা বিবেচনা করে বিদ্যালয়ের ভেতরেই অবস্থান নেন শিক্ষার্থীরা। এর আগে রোববার (০৪ অক্টোবর) একই দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। সে সময় প্রশাসনের আশ্বাসে তিন দিনের জন্য আন্দোলন স্থগিত করা হয়। বুধবার ফের বিক্ষোভ শুরু করেন তারা।

০৫:৪২ পিএম, ৭ অক্টোবর ২০২৬ বুধবার

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন গোবিপ্রবির ১০ শিক্ষার্থী 

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন গোবিপ্রবির ১০ শিক্ষার্থী 

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বিভিন্ন বিভাগের মোট ১০ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১ পাওয়ার জন্য মনোনীত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক বিজ্ঞপ্তিতে সর্বমোট ৪৬৯ জন শিক্ষার্থীর একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯ পাওয়া শিক্ষার্থীরা হলেন আইন বিভাগের সুলতানা আনজুম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের এস. এম. ইসমাইল, সমাজবিজ্ঞান বিভাগের রফিকুল ইসলাম এবং ইংরেজি বিভাগের সিমা রয়।  

০৪:০১ পিএম, ৭ অক্টোবর ২০২৬ বুধবার

শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির আহবান ইবি উপাচার্যের

শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির আহবান ইবি উপাচার্যের

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়ে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে দক্ষতা বৃদ্ধির আহবান জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বুধবার (০৭ অক্টোবর) বেলা ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও কর্মজীবনের প্রস্তুতি বিষয়ক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিডিজবসের যৌথ উদ্যোগে সভাটি আয়োজিন করা হয়।

০৩:৪৩ পিএম, ৭ অক্টোবর ২০২৬ বুধবার

লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ

লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ

বর্ণাঢ্য আয়োজনে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের বরণ করেছে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল কলেজ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে শহরের টাউন হল মিলনায়তনে ২`শতাধিক শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। কলেজের অধ্যক্ষের প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসিবুল সিদ্দিক। বিশেষ অতিথি ‎ছিলেন, কলেজের পরিচালক অ্যাডভোকেট নিজাম উদ্দিন মাহমুদ, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আব্দুল করিম, আবু তারেক, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ প্রমুখ।

০৬:২১ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

এক স্কুলেই ৩৭ বছর, শিক্ষককে রাজকীয় বিদায়

এক স্কুলেই ৩৭ বছর, শিক্ষককে রাজকীয় বিদায়

দীর্ঘ ৩৭ বছর আগে যে আঙিনায় তরুণ শিক্ষক হিসেবে পা রেখেছিলেন, সেখান থেকেই বিদায় নিলেন এক জীবন্ত কিংবদন্তি হয়ে। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এএসএম ওবায়দুল্লাহ চৌধুরী তার বর্ণাঢ্য কর্মজীবনের ইতি টানলেন। রাজকীয় সংবর্ধনার মধ্য দিয়ে তাকে বিদায় জানানো হলো। অবসরে যাওয়ার দিন তাকে প্রাইভেটকারে চড়িয়ে সসম্মানে বাড়িতে পৌঁছে দিয়ে এক অনন্য নজির সৃষ্টি করেছেন স্কুলের সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী। ১৯৯০ সালে মরহুম আব্দুস সামাদের হাত ধরে যখন বোয়ালমারী স্কুলটি প্রতিষ্ঠিত হয়, তখনই সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন ওবায়দুল্লাহ চৌধুরী। সে থেকে ২০২৬ সালের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘ ৩৭ বছর তিনি একই প্রতিষ্ঠানে কখনও শিক্ষক, কখনও অভিভাবক, আবার কখনও পথপ্রদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার হাত ধরে হাজারও শিক্ষার্থী আজ বিভিন্নভাবে প্রতিষ্ঠিত। দীর্ঘ এ সময়ে তিনি স্কুলটিকে শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, নিজের ঘর-সংসার হিসেবে আগলে রেখেছিলেন।

০৯:০৫ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

জরাজীর্ণ ছোট্ট পাঠশালায় ৩৭ বছর শিশুদের পড়াচ্ছেন নমিতা

জরাজীর্ণ ছোট্ট পাঠশালায় ৩৭ বছর শিশুদের পড়াচ্ছেন নমিতা

জরাজীর্ণ ছোট্ট একটি ঘর। নেই ফ্যান, পর্যাপ্ত বেঞ্চ, ভালো ব্ল্যাকবোর্ড কিংবা শৌচাগার। বৃষ্টি হলে ঘরে পানি পড়ে, গরমে অতিষ্ঠ হয়ে পড়ে শিশুরা। এমন নানা সংকটের মধ্যেই বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের চণ্ডীর ভিটার গরীবপুর উত্তরপাড়া পাঠশালায় চলছে কোমলমতি শিশুদের পড়াশোনা। এ পাঠশালার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে আছেন নমিতা মণ্ডল। ১৯৮৯ সালে এসএসসি পাস করার পর স্থানীয় শিশুদের পড়ানো শুরু করেন তিনি। স্বামী পঙ্গু হওয়ায় সংসারে অভাব অনটনের মধ্যেও নিজের দুই সন্তানকে পড়াশোনা করানোর পাশাপাশি শিশুদের শিক্ষাদানের কাজ চালিয়ে যাচ্ছেন। তার এ উদ্যোগের ধারাবাহিকতায় ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় গরীবপুর উত্তরপাড়া পাঠশালা।

০৭:০২ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement