Apan Desh | আপন দেশ

ইরাকে মিসাইল হামলায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০০:০৭, ১৮ মার্চ ২০২৬

ইরাকে মিসাইল হামলায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ইরাকের বাগদাদে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের মিসাইল হামলায় এক বাংলাদেশি প্রবাসী যুবক নিহত হয়েছেন। নিহত হবি মিয়া পাইক (৩৭) মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের বকুলতলা এলাকার নলি মিয়া পাইকের ছেলে। তিনি হাবিবা (১৬) ও নাফিজা (১০) নামের দুই কন্যাসন্তানের জনক।

নিহতের স্ত্রী খাদিজা আক্তার নিতু বলেন, আমার স্বামী গত ১০ বছর ধরে ইরাকে ছিলেন। সেখানে তিনি বিভিন্ন কাজ করতেন। সর্বশেষ গত শুক্রবার (১৩ মার্চ) তার সঙ্গে আমার কথা হয়। এরপর আর ফোনে তাকে পাইনি। পরে প্রবাসীর সহকর্মীরা গত রাতে আমাকে হামলায় তার মৃত্যুর খবর জানান। হামলায় তার দুই পা ও বুকে গুরুতর আঘাত লেগেছিল।

আরও পড়ুন <<>> মাটির স্তূপের নিচে মিলল যুবদল নেতার মরদেহ

খাদিজা আক্তার নিতু দাবি করেন, রাষ্ট্রের কাছে আমার অনুরোধ—স্বামীর মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হোক।

জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) কার্ত্তিক চন্দ্র দেবনাথ বলেন, এ বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement