Apan Desh | আপন দেশ

সাকিবের ফেরা নিয়ে বিসিবির সুখবর

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৪, ১৭ মার্চ ২০২৬

সাকিবের ফেরা নিয়ে বিসিবির সুখবর

জাতীয় দলে সাকিব আল হাসানের ফেরার বিষয়ে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাম্প্রতিক সময়ে বোর্ড তার দেশে ফেরা নিয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে বলে জানিয়েছে। পাকিস্তান সিরিজকে সামনে রেখে তার ফেরার গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত তিনি দেশে আসেননি। তবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজে তাকে দেখা যেতে পারে।

সোমবার (১৬ মার্চ) মিরপুরে বিসিবি কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বোর্ডের পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান নাজমুল আবেদীন ফাহিম।

নাজমুল আবেদীন ফাহিম বলেন, সাকিবকে ঘিরে চলমান আইনগত প্রক্রিয়া দ্রুত চলমান। পরিস্থিতি অনুকূলে থাকলে খুব শিগগিরই তাকে দেশে ফিরতে দেখা যেতে পারে। সাকিবের ফেরার পর দলে খেলা, ফরম্যাট নির্বাচন ও অংশগ্রহণের বিষয়টি নির্ভর করবে নির্বাচক, টিম ম্যানেজমেন্ট, ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়ের নিজস্ব মতামতের ওপর। তবে দলের স্বার্থই সবার আগে গুরুত্ব পাবে।

নিউজিল্যান্ড সিরিজে তাকে পাওয়া যাবে কি না—এমন প্রশ্নে তিনি আশাবাদী। তার মতে, নির্ধারিত সময়ের মধ্যে সাকিব দেশে ফিরতে পারেন এবং দলে থাকলে তা দলের জন্য বাড়তি শক্তি যোগ করবে।

আরও পড়ুন <<>> ‘মেসির জন্য বার্সার দরজা সবসময় খোলা’

এদিকে নিউজিল্যান্ড সিরিজ চলাকালেই শুরু হবে পাকিস্তান সুপার লিগ। এ আসরে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের খেলার কথা রয়েছে। তাদের অনাপত্তিপত্র (এনওসি) দেয়ার বিষয়ে বিসিবি জানিয়েছে, আন্তর্জাতিক সিরিজকেই অগ্রাধিকার দেয়া হবে।

ফাহিম বলেন, বিদেশি লিগ খেললে খেলোয়াড়রা অভিজ্ঞতা অর্জন করে। তবে দেশের স্বার্থ আগে বিবেচনায় রেখে সীমিত ছাড় দেয়া হতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ