Apan Desh | আপন দেশ

কোটা সংস্কার আন্দোলন

হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ মামলার রুল দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (১১ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. লিটন আহমেদ। এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের কিছু সময় আগে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লেখেন, আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।

১১:০১ এএম, ১১ মে ২০২৬ সোমবার

নারায়ণগঞ্জে হত্যা মামলায় হাসিনা, শামীম ওসমানসহ আসামি ৬২

নারায়ণগঞ্জে হত্যা মামলায় হাসিনা, শামীম ওসমানসহ আসামি ৬২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে নারায়ণগঞ্জে গুলিতে এক মাছ বিক্রেতার মৃত্যুর ঘটনায় ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে৷ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ৬২ জনকে আসামি করে এ হত্যা মামলা দায়ের করা হয়৷ নিহত মাছ বিক্রেতা মো. মিলনের স্ত্রী মোসাম্মত শাহনাজ রোববার (১৮ আগষ্ট) মধ্যরাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন বলে ওসি আবু বক্কর সিদ্দিক জানান।

১২:৪৪ পিএম, ১৯ আগস্ট ২০২৪ সোমবার

আবু সাঈদের কবর জেয়ারত করলেন ড. ইউনূস

আবু সাঈদের কবর জেয়ারত করলেন ড. ইউনূস

কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে গুলিতে নিহত আবু সাঈদের বাড়িতে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে আবু সাঈদের বাড়িতে পৌঁছান তিনি। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রংপুর আসেন প্রধান উপদেষ্টা। নিহত আবু সাঈদের বাড়িতে পৌঁছে ড. ইউনূস তার কবর জিয়ারত করেন। মোনাজাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। কবর জেয়ারত শেষে প্রধান উপদেষ্টা আবু সাঈদের ঘরে যান। সেখানে তিনি আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

১১:৩৮ এএম, ১০ আগস্ট ২০২৪ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch