ছবি: আপন দেশ
টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের একটি ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে ইউসুফ খানের (৩২) লাশ উদ্ধার করা হয়।
নিহত ইউসুফ একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ঘাগরাই গ্রামের দুলাল খানের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় বাড়ির পাশের মাটির সাইট দেখতে গিয়ে নিখোঁজ হন ইউসুফ। পরে তার বোন পান্না আক্তার মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন হিসেবে একই গ্রামের রিজন ও সৌদি প্রবাসী হানিফকে আটক করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন <<>> তুচ্ছ ঘটনায় একই পরিবারের ৮ জনকে কুপিয়ে জখম
স্থানীয়দের ধারণা, মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। জানা যায়, একটি ট্রাকের ধাক্কায় গাছ ভেঙে যাওয়াকে কেন্দ্র করে হানিফের সঙ্গে ইউসুফের বাগ্বিতণ্ডা হয়েছিল।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, আটক ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































