Apan Desh | আপন দেশ

মোস্তাফিজকে নিয়ে শঙ্কা নেই

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:০৮, ১৭ মার্চ ২০২৬

মোস্তাফিজকে নিয়ে শঙ্কা নেই

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে চোট পেলেও বড় ধরনের শঙ্কা কাটিয়ে উঠেছেন মোস্তাফিজুর রহমান। ম্যাচের ৪৯তম ওভারে বোলিংয়ের সময় শাহিন শাহ আফ্রিদির জোরালো শটে হাঁটুতে আঘাত পান মোস্তাফিজ। এতে সাময়িকভাবে মাঠে শুয়ে পড়লে তাকে সরাতে স্ট্রেচারও আনা হয়। তবে কিছুক্ষণ পরই উঠে দাঁড়িয়ে নিজের স্পেলের শেষ বলটি সম্পন্ন করেন তিনি। সে বলেই আউট করেন হারিস রউফকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় গুরুতর কোনো চোট ধরা পড়েনি। বর্তমানে তিনি স্বস্তিতে রয়েছেন এবং উল্লেখযোগ্য কোনো অস্বস্তিও নেই।

আরও পড়ুন <<>> নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

ইতোমধ্যে ঈদের ছুটি কাটাতে নিজ জেলা সাতক্ষীরায় গেছেন এ বাঁহাতি পেসার। ছুটি শেষে চলতি মাসেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যোগ দেয়ার কথা রয়েছে তার, যেখানে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামবেন তিনি।

তবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য মাঝপথেই দেশে ফিরতে হতে পারে তাকে। বিষয়টি নির্ভর করছে বিসিবির অনাপত্তিপত্রের ওপর।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়