Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে কে থাকবেন দায়িত্বে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:১৬, ১৮ মার্চ ২০২৬

আপডেট: ০০:১৬, ১৮ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে কে থাকবেন দায়িত্বে

প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করবেন কারা—এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আরও পড়ুন <<>> ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ

এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রীপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়