Apan Desh | আপন দেশ

খেলা

টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের ইনডোর খেলার উদ্বোধন 

টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের ইনডোর খেলার উদ্বোধন 

টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের ইনডোর খেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে প্রিণ্ট মিডিয়ার বটতলাস্থ কার্যালয়ে ওই খেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সহ-সভাপতি আলোকিত বাংলাদেশ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, সাধারণ সম্পাদক দৈনিক আগামীর সময় ও বিজয় টিভির টাঙ্গাইল প্রতিনিধি আবু জুবায়ের উজ্জ্বল, যুগ্ম-সম্পাদক এশিয়া টেলিভিশনের সাংবাদিক শফিকুজ্জামান খান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক ঢাকা প্রতিদিন ও ইসলামিক টিভির সাংবাদিক ইমরুল হাসান বাবুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

০৮:৫৭ পিএম, ১৮ আগস্ট ২০২৬ মঙ্গলবার

জুলাই স্মরণে ইবি শিক্ষার্থীর ৩৬ কিমি ম্যারাথন

জুলাই স্মরণে ইবি শিক্ষার্থীর ৩৬ কিমি ম্যারাথন

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঐতিহাসিক ৩৬ জুলাই স্মরণে ৩৬ কিলোমিটার ম্যারাথন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজ্জাতুল্লাহ শেখ। তিনি বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহসমন্বয়ক। জুলাই-আগস্ট আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে বুধবার (০৫ আগস্ট) ভোর ৫টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধ থেকে ম্যারাথন শুরু করেন তিনি। দীর্ঘ ৪ ঘণ্টার ম্যারাথন শেষে সকাল ৯টার দিকে কুষ্টিয়ার হরিপুরের পুরাতন কবরস্থানে ৩জন জুলাই শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ম্যারাথন শেষ করেন তিনি।

০৭:৪৪ পিএম, ৫ আগস্ট ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement