Apan Desh | আপন দেশ

‘প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেয়া হবে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৮, ২২ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:১১, ২২ আগস্ট ২০২৫

‘প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেয়া হবে না’

চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেয়া হবে না।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর আরও বলেন, আজ ৫৩ বছরে কোনো সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠিত হয়নি। আমরা চেয়েছিলাম এ দেশকে সুন্দর করে সাজাব। দেশের টাকা বিদেশে পাচার হবে না। চাঁদাবাজি হবে না। কোনো মায়ের বুক খালি হবে না। আয়না ঘর তৈরি হবে না।

আরওপড়ুন<<>>‘গুমের জন্য শেখ হাসিনা সরাসরি দায়ী, তার বিচার অবশ্যই হবে’

চরমোনাই পীর বলেন, বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দল পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে নির্বাচন চায়। তাই জনগণ পিআর চায় কিনা তা জানতে প্রয়োজনে গণভোট করতে হবে। সংস্কার এবং বিচারের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ওয়াদা ভঙ্গ করেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

সমাবেশে জুলাইয়ের গণহত্যাকারীদের বিচার নিশ্চিতের পর জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে বলেও জানান রেজাউল করীম।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত