Apan Desh | আপন দেশ

ইসলামী আন্দোলন

চরমোনাই পীরের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

চরমোনাই পীরের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মুফতি রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় তার বাসায় যান তারেক রহমান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে ছিলেন। তারা চরমোনাই পীরের বাসায় কিছুক্ষণ বৈঠক করেন। এর আগে গত রোববার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও ঢাকা-১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাত সাড়ে ৮টায় বেইলি রোডের বাসভবনে পৌঁছালে নাহিদ ইসলাম তাকে স্বাগত জানান। সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এনসিপির পক্ষ থেকে ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমসহ অন্যান্য নেতারা। এর আগে সন্ধ্যা ৭টায় তারেক রহমান জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বসুন্ধরা বাসভবনে যান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, তিনি জামায়াত আমীর ও এনসিপি আহবায়কের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা ২১২। দীর্ঘ দেড় দশক পর এমন ‘ভূমিধস’ বিজয় দলটির কর্মী-সমর্থকদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে। তারেক রহমানের এ ঐতিহাসিক বিজয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশ-বিদেশের বিভিন্ন সংগঠস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অভিনন্দন জানিয়েছেন। আপন দেশ/এবি

০৭:৩৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

আসন সমঝোতার বিষয়ে যে বার্তা দিল ইসলামী আন্দোলন

আসন সমঝোতার বিষয়ে যে বার্তা দিল ইসলামী আন্দোলন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আসন সমঝোতার বিষয়ে বলার মতো চূড়ান্ত অবস্থা এখনো তৈরি হয়নি বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ। এতে বলা হয়, গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ইসলামপন্থিদের ‘একবাক্স নীতিকে’ ভিত্তি করে যে রাজনৈতিক সমঝোতার পথচলা শুরু হয়েছিল তা জাতির মনে প্রত্যাশা তৈরি করেছে। সেই পথচলায় কিছুটা অস্বস্তি তৈরি হলেও সমঝোতার বিষয়ে চূড়ান্ত কিছু বলার সময় এখনো আসেনি।

০২:৪৬ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

ভেঙে যাচ্ছে জামায়াত সংশ্লিষ্ট ৮ দলের জোট

ভেঙে যাচ্ছে জামায়াত সংশ্লিষ্ট ৮ দলের জোট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী দলগুলোর নির্বাচনি জোটে বড় ধরনের ফাটলের আভাস পাওয়া যাচ্ছে। আসন ভাগাভাগি নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারছে না জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ আটটি দল। শেষ মুহূর্তের এ জটিলতায় চরমোনাই পীর ও মাওলানা মামুনুল হকের দল জোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। চাহিদা মত আসন না পেলে এ সমঝোতা পক্রিয়া থেকে বের হয়ে আলাদা প্লাটফর্ম করার আভাস দিয়েছে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস। এ ধরণের উদ্যোগের পেছনে বিষয়ে বিশেষ কোন মহলের আশ্বাস থাকতে পারে বলে মনে করেন অনেকে। এদিকে আসন সমঝোতা নিয়ে আট দলের জটিলতার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। জামায়াতের সঙ্গে নির্বাচনে অংশ নিতে তাদেরও অন্তত অর্ধশত আসনের প্রত্যাশা রয়েছে। সমঝোতা হলে তাদের জন্য সবাইকে আরো ছাড় দিতে হবে। এছাড়া আরো কিছু দল আসন সমঝোতার জন্য যোগাযোগ করছে বলে জানা গেছে। সব মিলিয়ে জামায়াত সংশ্লিষ্ট এ নির্বাচনি সমঝোতা নিয়ে নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে।

০৮:৫৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত