Apan Desh | আপন দেশ

সমাাবেশ

জুলাইযোদ্ধাদের নিয়ে ঢাকায় সমাবেশ করবে জামায়াত

জুলাইযোদ্ধাদের নিয়ে ঢাকায় সমাবেশ করবে জামায়াত

গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে ঢাকায় জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে দলটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ সফল করতে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের অংশগ্রহণের আহবান জানিয়েছে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (২৪ এপ্রিল) তিনি এক বিবৃতিতে এ আহবান জানান। বিবৃতিতে উল্লেখ করা হয়, দেশের প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র সংস্কার করার জন্য এ দেশের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ চব্বিশের জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন। অনেকেই রক্ত দিয়েছেন, আহত হয়েছেন ও পঙ্গুত্ববরণ করেছেন। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের পর দেশবাসী তাদের প্রত্যাশা অনুযায়ী গত ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’ প্রায় ৭০ শতাংশ ভোটার ভোট দিয়েছে। কিন্তু একই দিনে সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলেও গণভোটের রায় বাস্তবায়ন না করে টালবাহানা শুরু করেছে, যা জুলাইযোদ্ধাদের প্রতি অসম্মান, অবহেলা এবং শহীদের রক্ত ও গোটা জাতির সঙ্গে বেইমানি।

০৮:৩১ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার

ফ্যামিলি কার্ড করতে টাকা লাগলে পুলিশে দিন: সমাজকল্যাণ মন্ত্রী

ফ্যামিলি কার্ড করতে টাকা লাগলে পুলিশে দিন: সমাজকল্যাণ মন্ত্রী

সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড করতে কোনো টাকা লাগবে না জানিয়ে নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, একটি মহল কার্ড করার নামে নিরীহ মানুষদের কাছ থেকে টাকা নিচ্ছে বলে খবর পাচ্ছি। তারা প্রতারণা করছে। এ কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে। কোনো টাকার প্রয়োজন নেই। কেউ টাকা চাইলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার অনুরোধ করবো। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডিতে নিজ বাসায় সাংবাদিকদের কাছে এ কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী।   ডা. জাহিদ বলেন, আমরা খবর পেয়েছি রাজধানীর কড়াইল বস্তি, ময়মনসিংহে একটি চক্র ফ্যামিলি কার্ড করার নামে টাকা দাবি করছে। আমরা স্পষ্ট করে বলেছি এ কার্ড করতে কোনো টাকা লাগবে না। কেউ এমনটা করলে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন,  গণমাধ্যমকে জানাতে বলবো।

০৮:৪৫ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

‘দুর্নীতি নিয়ন্ত্রণ করে জনমনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনা হবে’

‘দুর্নীতি নিয়ন্ত্রণ করে জনমনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনা হবে’

কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ করে জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ ও জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে। দেশে গণতন্ত্র, মানুষের অধিকার পুনঃ প্রতিষ্ঠার এ যাত্রালগ্নে আমি দেশবাসীকে শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাই।

০৭:০৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

ঢাকায় জামায়াতের মহাসমাবেশ স্থগিত

ঢাকায় জামায়াতের মহাসমাবেশ স্থগিত

আগামী ৩ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠেয় মহাসমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্টে বলা হয়, বাংলাদেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার রোববার এক বিবৃতিতে বলেন, ‘আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।’ দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্তে সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহিদ শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচার ছাড়াও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিসহ সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে ৩ জানুয়ারি (শুক্রবার) ঢাকায় মহাসমাবেশের ডাক দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। ওইদিন দুপুর ১২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

০৮:২৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রোববার

সমাবেশস্থলে তারেক রহমান, নেতাকর্মীদের উপচে পড়া ভিড়

সমাবেশস্থলে তারেক রহমান, নেতাকর্মীদের উপচে পড়া ভিড়

রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত সমাবেশস্থলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ৩টা ৫১ মিনিটে সমাবেশ মঞ্চে পৌঁছান তিনি। সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বক্তব্য দেবেন। দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতাকে সরাসরি সামনে দেখে নেতাকর্মীদের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেছে। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে আজ পুরো ঢাকা যেন মিছিলের নগরীতে পরিণত হয়েছে। জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এলাকায় সমবেত হয়েছেন লাখ লাখ মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন। তীব্র শীত উপেক্ষা করে অনেকেই রাতেই চলে আসেন সমাবেশস্থলে।  নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যের পর মায়ের সঙ্গে দেখা করতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি।

০৪:১২ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রোববার, হবে সামরিক মর্যাদায় দাফন

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রোববার, হবে সামরিক মর্যাদায় দাফন

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহবাহী ফ্লাইটটি অবতরণ করে। তাদের নামাজে জানাজা রোববার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টারে করে পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনায় শাহাদাৎ বরণকারী ৬ জন শান্তিরক্ষীর মরদেহ শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে দেশে প্রত্যাবর্তন করে।

০৪:৪৯ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার

সুপ্রিম কোর্ট এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ

সুপ্রিম কোর্ট এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সুপ্রিম কোর্ট এলাকাজুড়ে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন ও গণজমায়েত নিষিদ্ধ করেছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬ (অর্ডিন্যান্স নং III/৭৬)–এর ২৯ ধারার ক্ষমতাবলে এ নির্দেশ জারি করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে কোনো ধরনের সভা, সমাবেশ বা আন্দোলনমূলক কর্মসূচি করা যাবে না।

০৪:০৯ পিএম, ৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

ঈমান-আকিদার বিষয়ে সমঝোতা অসম্ভব: সাইয়েদ মাহমুদ মাদানী

ঈমান-আকিদার বিষয়ে সমঝোতা অসম্ভব: সাইয়েদ মাহমুদ মাদানী

সব বিষয়ে সমঝোতা করা গেলেও আকিদার (ধর্মীয় বিশ্বাস) বিষয়ে কোনো সমঝোতা সম্ভব নয়। এমন মন্তব্য করেছেন ভারতের জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি ও বিশ্বের প্রভাবশালী আলেম মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী। সাইয়েদ মাহমুদ মাদানী বলেছেন, আমাদের নবীর পরে কোনো নবী নেই। যারা এটা মানবে না তারা ইসলাম থেকে বের হয়ে যাবে; আর যারা তাদের মানবে তারাও ইসলাম থেকে বের হয়ে যাবে। শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত খতমে নবুওয়ত সম্মিলিত পরিষদের মহাসম্মেলনে তিনি এ কথা বলেন।

০৪:০১ পিএম, ১৫ নভেম্বর ২০২৫ শনিবার

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেটসহ রাজধানীর গুরুত্বপূর্ণ বিচার বিভাগীয় এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

০৭:১১ পিএম, ১০ নভেম্বর ২০২৫ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement