Apan Desh | আপন দেশ

খালেদা জিয়ার রুহের মাগফিরাতে এ্যাবের উদ্যোগে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:১০, ১৫ মার্চ ২০২৬

খালেদা জিয়ার রুহের মাগফিরাতে এ্যাবের উদ্যোগে দোয়া মাহফিল

রাজধানীতে এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়নে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাবের আহবায়ক ড. কামরুজ্জামান কায়সার। সংগঠনের সদস্য সচিব শাহাদাত হোসেন বিপ্লব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে এ্যাবের আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক আবুল বাশার, শফিকুল ইসলাম শফিক এবং অধ্যাপক ড. জামশেদ আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও কৃষি পেশাজীবী, গবেষক ও সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে প্রায় সাড়ে চার দশক ধরে এক অনন্য রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। তার দৃঢ় নেতৃত্ব, আপসহীন মনোভাব এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

তারা বলেন, খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রীই নন, বরং তিনি গোটা জাতিকে অনুপ্রেরণা দিয়েছেন। মানুষকে সাহস ও প্রেরণায় উজ্জীবিত করেছেন এবং গণতন্ত্রের পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করেছেন। দেশের বহু রাজনীতিবিদের জন্য তিনি ছিলেন দিকনির্দেশক ও পথপ্রদর্শক।

আরও পড়ুন<<>> মির্জা আব্বাসকে নিয়ে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স

বক্তারা উল্লেখ করেন, তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, মানুষের অধিকার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিরলসভাবে কাজ করেছেন। তাই দেশের রাজনৈতিক অঙ্গনে তার অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ