Apan Desh | আপন দেশ

নির্বাচন

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন মুখোমুখি বিএনপি-জামায়াত

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন মুখোমুখি বিএনপি-জামায়াত

উন্নয়ন বনাম পরিবর্তনের প্রতিশ্রুতি, আচরণবিধি লঙ্ঘন ও সুষ্ঠু ভোটের পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রচার-তৎপরতা। শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে জনসভা, পথসভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণের পর আসনটি শূন্য হয়। আসনটিতে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন। অন্যদিকে, ১১ দলীয় জোট-সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনও মাঠ চষে বেড়াচ্ছেন।

০৯:৪০ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ শনিবার

জামায়াতকে ভোট দিয়ে অনেকেই আফসোস করছেন: শাহে আলম

জামায়াতকে ভোট দিয়ে অনেকেই আফসোস করছেন: শাহে আলম

বেহেশতের লোভ দেখিয়ে জামায়াত ভোট নিয়েছে। জাতীয় নির্বাচনে দলটিকে ভোট দিয়ে এখন অনেকেই আফসোস করছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (২৪ অক্টোবর) বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন। এসময় তিনি দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করেন।  মীর শাহে আলম বলেন, বিএনপি জনগণের সরকার। সরকারের সাত মাসের মধ্যেই বগুড়া-২ আসনসহ সারাদেশে সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

০৫:৫৯ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ শনিবার

‘সমান সুযোগ না হলে স্থানীয় নির্বাচনে অংশ নেবে না জামায়াত’

‘সমান সুযোগ না হলে স্থানীয় নির্বাচনে অংশ নেবে না জামায়াত’

নির্বাচনের মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী স্থানীয় নির্বাচনে অংশ নেবে না বলে মন্তব্য করেছেন দলটির আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হল রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, দলীয় পক্ষপাত, ভয়ভীতি ও সরকারি বরাদ্দ নিয়ে হুমকির মধ্যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জামায়াত কারও স্কেপগোট হতে চায় না, বরং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়তে চায়।

০৫:৩৭ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ শনিবার

স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত এবং প্রয়োজন। গত ১৭ বছর নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, অর্থশালী বা বিত্তবান নয় কিন্তু সমাজে গ্রহণযোগ্যতা আছে, তাদেরকে নির্বাচন করার মত সুযোগ দেয়া উচিত। এ জন্য নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে সাধারণ মানুষের নির্বাচন করার সুযোগ হয়।

০৭:৪৮ পিএম, ২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে দুই প্রার্থীসহ চারজনকে শোকজ

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে দুই প্রার্থীসহ চারজনকে শোকজ

ঠাকুরগাঁও-০১ আসনের উপনির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থীসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। নোটিশ পাওয়া অন্য দুজন হলেন একজন উপসহকারী কৃষি কর্মকর্তা ও একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ পর্যন্ত কমিটির কাছে আটটি লিখিত অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে তিনজন লিখিত জবাব দিয়েছেন। ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী মো. দেলাওয়ার হোসেনকে আগামী ১৯ অক্টোবর লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নোটিশ পাওয়া ব্যক্তিরা হলেন, বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন, জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন, সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রাজু আলী এবং আরাজী দক্ষিণ বঠিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জুলফিকার রহমান। শনিবার (১৭ অক্টোবর) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সাদিয়া আফসানা রিমা ও সিভিল জজ মো. তোসিকুল আলমের স্বাক্ষরিত নোটিশ থেকে এসব তথ্য জানা গেছে।

০৮:১৭ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ রোববার

নির্বাচন কমিশনের মেরুদণ্ড দুর্বল: জামায়াত আমীর

নির্বাচন কমিশনের মেরুদণ্ড দুর্বল: জামায়াত আমীর

নির্বাচন কমিশনের মেরুদণ্ড মজবুত নয়, দুর্বল বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেয়া প্রসঙ্গে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন। ​ডা. শফিকুর রহমান বলেন, ইসির যিনি চেয়ারম্যান এবং অন্যান্য সদস্য যারা আছেন, তাদের বাড়ি বাংলাদেশে না। তাদের বাড়ি দুনিয়ার অন্য কোনো দেশে, যার কারণে বাংলাদেশের কোনো খোঁজখবর রাখেন না। নির্বাচন কমিশন (উনারা) আগে জানতেন না ডিসেম্বরে কিংবা জানুয়ারি-ফেব্রুয়ারিতে পরীক্ষা বিভিন্ন লেভেলে থাকে এবং এটা সারা বছর চলতে থাকে।

০৭:৫১ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল

এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল

পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আশা করছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে আসন্ন স্থানীয় নির্বাচন ও উপনির্বাচনসহ সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। ইসি আনোয়ারুল ইসলাম সরকার গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষা ও বার্ষিক পরীক্ষার সময় ভোটগ্রহণ এড়ানোর বিষয়ে কমিশন গভীরভাবে চিন্তা করছে। 

০২:৫২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

কুড়িগ্রামে নির্বাচন কমিশন-ওসিসির সমন্বয় সভা

কুড়িগ্রামে নির্বাচন কমিশন-ওসিসির সমন্বয় সভা

কুড়িগ্রামে গণতান্ত্রিক সংস্কার, লিঙ্গ-সংবেদনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সমন্বয় জোরদারের বিষয়ে ওয়ান স্টপ ক্রাইসিস সেল ও বাংলাদেশ ইলেকশন কমিশনের সঙ্গে একটি বৈঠক হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) একশনএইড বাংলাদেশের আয়োজনে কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সম্মেলনকক্ষে এ বৈঠক হয়। জিআরআইপি প্রকল্পের আওতায় আয়োজিত সভায় ওয়ান স্টপ ক্রাইসিস সেল কুড়িগ্রাম, বাংলাদেশ ইলেকশন কমিশন ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের প্রতিনিধিরা এতে অংশ নেন। সভায় বিভিন্ন অংশীজনের মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধি, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রান্তিক ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা হয়।

০৫:৩৯ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

ইসি নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না: গোলাম পরওয়ার

ইসি নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না: গোলাম পরওয়ার

বর্তমান নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না বলে অভিযোগ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।  বুধবার (১৬ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বর্তমান ইসি সরকারের নির্দেশনাতেই পরিচালিত হচ্ছে দাবি করে গোলাম পরওয়ার বলেন, বর্তমান পরিস্থিতিতে ইসির অধীনে নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব নয়। সরকার বিরোধী দলগুলোকে নির্বাচন বর্জনের দিকে ঠেলে দিচ্ছে। একইসঙ্গে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

০৭:২৪ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

নোয়াখালী পৌর বণিক সমিতির আপেল সভাপতি, মুকুল সম্পাদক

নোয়াখালী পৌর বণিক সমিতির আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন হয়েছে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে সভাপতি পদে আব্দুল মোতালেব আপেল এবং সাধারণ সম্পাদক পদে মোনিরুল ইসলাম মুকুল নির্বাচিত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কোনো ধরনের অনিয়ম বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন।

০৮:৫১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement