Apan Desh | আপন দেশ

মির্জা আব্বাসকে নিয়ে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:০৬, ১৫ মার্চ ২০২৬

আপডেট: ১২:০৬, ১৫ মার্চ ২০২৬

মির্জা আব্বাসকে নিয়ে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স

ফাইল ছবি

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স। রোববার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্স রওয়ানা হয় বলে জানিয়েছেন মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল।  
 
তিনি বলেন, বেলা ১১টা ১৭ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হয়েছে। চার ঘণ্টা পথ পাড়ি দিয়ে অ্যাম্বুলেন্সটি পৌঁছানোর কথা সিঙ্গাপুরে। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে উনাকে (মির্জা আব্বাসকে) ভর্তি করা হবে। এর আগে সকাল ৯টা ১০ মিনিটে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছায়।

আরও পড়ুন<<>>এনসিপির এখনই জোট থেকে বের হওয়া উচিত

বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সের কাছে নেয়া হয়। মির্জা আব্বাসের সঙ্গে তার সহধর্মিণী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর ইকবাল এয়ার অ্যাম্বুলেন্সে গেছেন।
 
এর আগে গত শুক্রবার (১৩ মার্চ) মির্জা আব্বাসের মস্তিস্কে অস্ত্রোপচার করা হয়। পৌনে চার ঘণ্টার অস্ত্রোপচার শেষে রাতে আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে।
  
গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস। এরপর নিউরো বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়