Apan Desh | আপন দেশ

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে মাউশির সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৬, ১০ আগস্ট ২০২৩

আপডেট: ১৭:৫০, ১০ আগস্ট ২০২৩

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে মাউশির সামনে বিক্ষোভ

ছবি : সংগৃহীত

সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে।   তাই চলতি মাসে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর দাবি নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (মাউশি) সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর বকশিবাজারে অবস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন কিছু সংখ্যক এইচএসসি পরীক্ষার্থী।

তাদের দাবি, আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। চলমান ডেঙ্গু পরিস্থিতির কারণে তাদের অনেকে ক্লাস পরীক্ষায় অংশ নিতে পারেনি। এছাড়া অনেকেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। দুই মাস পরীক্ষা পেছানো হোক, না হলে ৫০ নম্বরের পরীক্ষা নেয়া হোক। এসময় আইসিটি পরীক্ষা না নেয়ার দাবিও জানানো হয়।

আরও পড়ুন: একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন আজ শুরু

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনেক শিক্ষার্থী ঢাকা বোর্ডের সামনে অবস্থান করে। পরে তারা বোর্ড চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন। চেয়ারম্যান তাদের স্মারকলিপি গ্রহণ করেন এবং রোববারের মধ্যে এ বিষয়ে তাদের আপডেট জানানোর কথা বলেন। তখন শিক্ষার্থীরা রোববারের মধ্যে তাদের দাবি মানা না হলে আবারও বোর্ডের সামনে অবস্থানের ঘোষণা দিয়ে দুপুর আড়াইটার দিকে স্থান ত্যাগ করেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

কুমিল্লায় হামে আক্রান্ত ৩ শিশুর মৃত্যু ‘অভ্যুত্থানকারীদের ওপর যারা হামলা করেছে তারা অপরাধী’ রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’ রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান