Apan Desh | আপন দেশ

বিক্ষোভ

টাঙ্গাইলে শহীদ ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবি

টাঙ্গাইলে শহীদ ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবি

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহীদ রফিকুল ইসলাম ফারুক হোসেন হত্যাকাণ্ডে জড়িত খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে আলোচনা সভা ও  বিক্ষোভ মিছিল হয়েছে। তিনি দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের নির্বাচিত চেয়ারম্যানও ছিলেন। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে শহীদ ফারুক স্মৃতি সংসদের আয়োজনে টাঙ্গাইল শহীদ মিনারে এ আলোচনা সভা হয়। আলোচনা সভা শেষে একটি বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়।

০৪:০৯ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

মুহাম্মদ (সা.)-কে কটূক্তিকারীর শাস্তির দাবিতে বাকৃবিতে বিক্ষোভ

মুহাম্মদ (সা.)-কে কটূক্তিকারীর শাস্তির দাবিতে বাকৃবিতে বিক্ষোভ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের ৬৩ ব্যাচের শিক্ষার্থী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক ছাত্র মুবিন খান গৌরবের বিরুদ্ধে হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগ ওঠেছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে প্রক্টর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও অনুষদের শিক্ষার্থীরা অংশ নেন।

০৬:৪৮ পিএম, ৩১ আগস্ট ২০২৬ সোমবার

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা

বৈরী আবহাওয়ার মধ্যেই চলছে এইচএসসি পরীক্ষা। এর প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার পর রাজধানীর সাইন্সল্যাব মোড় থেকে লংমার্চ নিয়ে সচিবালয়ের সামনে জড়ো হন তারা। এ ছাড়াও, দ্বিতীয় দিনের মতো উত্তরার বিএনএস সেন্টারের সামনে আন্দোলন করা শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ শুরু করেছেন। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

০৫:৫১ পিএম, ১৫ জুলাই ২০২৬ বুধবার

আ’লীগের বিচার দাবিতে এনসিপির বিক্ষোভের ডাক

আ’লীগের বিচার দাবিতে এনসিপির বিক্ষোভের ডাক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাতে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২২ জুন) এনসিপির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দীনা স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়, আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে সংগঠনের সব জেলা ও মহানগর শাখাকে আগামী ২৩ জুন বিকেল ৫টায় নিজ নিজ জেলা শহর ও মহানগর এলাকায় বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেয়া হলো।

০৬:৩০ পিএম, ২২ জুন ২০২৬ সোমবার

শিবিরের গুম-অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

শিবিরের গুম-অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

শিবিরের গুম ও অপহরণ নাটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।রোববার (১৪ জুন) দুপুর দেড়টার দিকে অনুষদ ভবনের সামনে থেকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। মিছিলে, ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদ জানায় ছাত্রদল।

০৪:৪৬ পিএম, ১৪ জুন ২০২৬ রোববার

ইসলামী ব্যাংক নিয়ে আইনগত বিধান অনুসারেই সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক 

ইসলামী ব্যাংক নিয়ে আইনগত বিধান অনুসারেই সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক 

আন্দোলনে নয়, ইসলামী ব্যাংক ইস্যুতে আইনগত বিধান মেনেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, ব্যাংকের কোনো সিদ্ধান্তই রাস্তার কোনো আন্দোলনের মাধ্যমে নির্ধারিত হবে না। যে কোনো ইস্যুতে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তির বিক্ষোভ প্রদর্শন বা মত প্রকাশের অধিকার রয়েছে এবং আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়ারও এখতিয়ার আছে বলেও জানান তিনি। সোমবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিক্ষোভ প্রদর্শন ও মত প্রকাশের অধিকার রয়েছে। পাশাপাশি আইনি প্রক্রিয়ায় প্রতিকার চাওয়ার সুযোগও আছে। তবে বাংলাদেশ ব্যাংক কোনো আবেগ, চাপ বা আন্দোলনের ভিত্তিতে নয়, বরং প্রতিষ্ঠানের স্বার্থ ও আইনগত বিধান অনুসারেই সিদ্ধান্ত নেবে।

০৫:৩২ পিএম, ১ জুন ২০২৬ সোমবার

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং দক্ষিণ লেবাননে চলমান হামলা বন্ধের দাবিতে তেল আবিবের রাজপথে বিক্ষোভ করেছেন কয়েকশ মানুষ। শনিবার (০৯ মে) দিবাগত রাতজুড়ে চলা এ বিক্ষোভে অংশ নেয়া জনতা সরকারের যুদ্ধনীতি ও দেশের অভ্যন্তরীণ বিভাজনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং দক্ষিণ লেবাননে চলমান হামলা বন্ধের দাবিতে তেল আবিবের রাজপথে বিক্ষোভ করেছেন কয়েকশ মানুষ। শনিবার (০৯ মে) দিবাগত রাতজুড়ে চলা এ বিক্ষোভে অংশ নেয়া জনতা সরকারের যুদ্ধনীতি ও দেশের অভ্যন্তরীণ বিভাজনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

০৭:৫৮ পিএম, ১০ মে ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

City Touch