Apan Desh | আপন দেশ

জয়পুরহাটে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে অনুদান বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৭, ১৯ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে অনুদান বিতরণ

ছবি: আপন দেশ

জয়পুরহাটে ক্ষুদ্র ও দুঃস্থ ব্যবসায়ীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে আয়বর্ধক প্রকল্পের আওতায় অনুদান ও পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে আউসগাড়া উন্নয়ন সংস্থার বাস্তবায়নে এ কর্মসূচি সম্পন্ন হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান। 

আরও পড়ুন<<>>বাগেরহাটে বাস চলাচল বন্ধ 

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আউসগাড়া উন্নয়ন সংস্থার সভাপতি নিজাম উদ্দিন ও নির্বাহী পরিচালক শফিকুল আলম, উপমা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সুজন কুমার মণ্ডল প্রমুখ।

অনুষ্ঠানে ৫জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ভ্যানগাড়ি ও  বিভিন্ন মালামাল সামগ্রী তুলে দেয়া হয়।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়