ছবি: আপন দেশ
বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রয়েছে।
ওই আদেশ স্থগিত চেয়ে করা আবেদনে সাড়া দেননি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত না করার সিদ্ধান্ত দেন।
ফলে আপাতত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশনা বহাল থাকছে।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের আদেশ দেন হাইকোর্ট।
আরও পড়ুন <> ‘তিন বছরের মধ্যে মহাকাশে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ’
তবে এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম চালু রাখতে পারবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত না করায় ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে আপাতত ওই নির্দেশনা অনুসরণ করতে হবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোকে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































