Apan Desh | আপন দেশ

আপন দেশ

জামায়াতে ইসলামী দেশদ্রোহী নয়, দেশপ্রেমিক দল: আখতারুজ্জামান

জামায়াতে ইসলামী দেশদ্রোহী নয়, দেশপ্রেমিক দল: আখতারুজ্জামান

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। নতুন দলে যোগ দিয়ে তিনি বলেছেন, জামায়াতে ইসলামী কোনো দেশদ্রোহী দল নয়; বরং এটি একটি দেশপ্রেমিক রাজনৈতিক দল। শনিবার (ডিসেম্বর) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন আখতারুজ্জামান। এ সময় তিনি প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। এক সময় জামায়াতের কড়া সমালোচক হিসেবে পরিচিত এ মুক্তিযোদ্ধা যোগদানের পেছনের কারণও তুলে ধরেন। আখতারুজ্জামান বলেন, বিএনপির বক্তব্যের কোনো ধারাবাহিকতা নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামায়াতকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয়। 

০৭:৩৫ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার

রূপনগরে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬ 

রূপনগরে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬ 

রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিকেল গোডাউনে লাগা ভয়াবহ আগুনের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।  ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রূপনগরে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জন হয়েছে। প্রথমে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল, পরে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। আমাদের অভিযান চলমান রয়েছে।  ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অপারেশন ও মেইনটেন্যান্স) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, গার্মেন্টসের ভেতর থেকে ১৬ জনের মরদেহ এখন পর্যন্ত উদ্ধার হয়েছে। পোশাক কারখানার ২য় এবং ৩য় তলা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। কেমিক্যাল গোডাউনের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আরও সময় লাগবে। গোডাউনে ৬-৭ ধরনের কেমিক্যাল ছিল। আগুন ধরার সাথে সাথেই তা দ্রুত ছড়িয়েছে, তাই গার্মেন্টস অংশে থাকা কর্মীরা বাইরে বের হতে পারেনি। ছাদেও উঠতে পারেনি। তাই তাদের মৃত্যু হয়েছে। আজ বেলা ১১টা ৪০ মিনিটের দিকে মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ী এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগা ভবনটিতে একটি গার্মেন্টস কারখানা ও একটি রাসায়নিকের গোডাউন (কেমিক্যাল গোডাউন) ছিল বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে। 

০৭:২১ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement