Apan Desh | আপন দেশ

মিড-ডে মিলসহ যেসব সুবিধা পাবে মাদ্রাসার শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৭, ১৮ নভেম্বর ২০২৬

মিড-ডে মিলসহ যেসব সুবিধা পাবে মাদ্রাসার শিক্ষার্থীরা

ফাইল ছবি

দেশের সব মাদ্রাসায় পর্যায়ক্রমে মিড-ডে মিল চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি এবতেদায়ি শিক্ষার্থীদের পোশাক, ব্যাগ ও জুতা সরবরাহের উদ্যোগও নেয়া হয়েছে। এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন রাজশাহী-৪ আসনের এমপি মো. আব্দুল বারী সরদার।

লিখিত প্রশ্নে জানতে চান, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোশাক, ব্যাগ, জুতা ও মিড-ডে মিল দেয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু এবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরা এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো এবতেদায়ি শিক্ষার্থীদের জন্যও একই সুবিধা ঘোষণা করে এ বৈষম্য দূর করা হবে কিনা?

আরও পড়ুন <<>> পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

লিখিত জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষার্থীদের স্বাস্থ্য ও খাদ্যকে অগ্রাধিকার দিয়ে কর্মসূচি নেয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো এবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদেরও পোশাক, ব্যাগ, জুতা ও মিড-ডে মিল সরবরাহের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ‘মাদ্রাসা এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট প্রোগ্রাম’ শীর্ষক একটি স্কিম প্রণয়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রী সরকারের নেয়া স্কিমের কথা তুলে ধরে জানান, এ স্কিমের মাধ্যমে ২০২৬-২০৩১ অর্থবছরে দেশের সব মাদ্রাসায় পর্যায়ক্রমে মিড-ডে মিল চালু করা হবে। এর মধ্যে এবতেদায়ি মাদ্রাসাও অন্তর্ভুক্ত থাকবে। পর্যায়ক্রমে সব মাদরাসার শিক্ষার্থীকেই এ কর্মসূচির আওতায় আনা হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়