ফাইল ছবি
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের নতুন বিমা ব্যবসা স্থগিতের আদেশ তুলে নিয়েছে আইডিআরএ। এতে কোম্পানিটি ফের নতুন পলিসি ইস্যু করতে পারবে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এ নির্দেশনা জারি করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
আইডিআরএ জানায়, কোম্পানিটি ১০ কোটি ১৯ লাখ টাকার ট্রেজারি বন্ড ভাঙিয়ে ১২ নভেম্বর নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দিয়েছে। ব্যাংক হিসাব যাচাই করে তিনটি লেনদেনে মোট ৯ কোটি ৬৮ লাখ ৭৯ হাজার ৫২০ টাকা জমার প্রমাণ মিলেছে।
আরও পড়ুন<> মন্ত্রণালয়কে বৃদ্ধাঙ্গুল, আইডিআরএ’র আশ্রয়ে রূপালী লাইফের সিইওর দুর্নীতি
নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, জমাকৃত এ অর্থ ‘ফার্স্ট ইন, ফার্স্ট আউট’ (এফআইএফও) পদ্ধতিতে গ্রাহকদের দাবি পরিশোধে খরচ করতে হবে। পাশাপাশি অন্যান্য সম্পদ বিক্রি করেও দ্রুত দাবি নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে ২ নভেম্বর কোম্পানিটির নতুন বিমা ব্যবসা সাময়িক স্থগিত করেছিল আইডিআরএ। শর্ত পূরণ করায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। তবে কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































