Apan Desh | আপন দেশ

এইচএসসি পরীক্ষা

এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, চার শিক্ষককে শোকজ

এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, চার শিক্ষককে শোকজ

এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নে ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় দায়িত্বে থাকা চার শিক্ষককে শোকজ দিয়েছে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার (১৪ জুলাই) সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীনের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে গুরুতর ত্রুটি ও অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে। এ ধরনের ত্রুটিপূর্ণ প্রশ্নের কারণে পরীক্ষার হলে পরীক্ষার্থীরা চরম মানসিক চাপের মুখে পড়েন।

০৭:২৭ পিএম, ১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার

ভুল প্রশ্ন, বন্যায় বিপর্যয়: এইচএসসি পদার্থ পরীক্ষা ফের নেয়ার জোরালো দাবি

ভুল প্রশ্ন, বন্যায় বিপর্যয়: এইচএসসি পদার্থ পরীক্ষা ফের নেয়ার জোরালো দাবি

গত ১৩ জুলাই দেশজুড়ে তীব্র প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অনুষ্ঠিত এইচএসসি’র পদার্থবিজ্ঞান পরীক্ষা দেশের লাখ লাখ মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্নকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। একদিকে ভয়াবহ বন্যা ও অভূতপূর্ব জলাবদ্ধতা, অন্যদিকে প্রশ্নপত্রের নজিরবিহীন ভুল ও জটিলতা- এ দুইয়ের যাঁতাকলে পিষ্ট হয়ে পরীক্ষার্থীরা এখন মানসিক বিপর্যয়ের সম্মুখীন। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন রক্ষা করতে এই পরীক্ষাটি বাতিল করে পুনরায় গ্রহণের দাবি এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

১২:২০ পিএম, ১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পরীক্ষা দিতে পারল না দুই পরীক্ষার্থী

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পরীক্ষা দিতে পারল না দুই পরীক্ষার্থী

নোয়াখালীর মাইজদীতে পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে দুই এইচএসসি পরীক্ষার্থী। এসময় সঙ্গে থাকা স্বর্ণালংকার ও পরীক্ষার প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে পরীক্ষায় অংশ নিতে পারেননি দুজনই। ভুক্তভোগীরা হলেন, জান্নাতুল নাঈমা (১৯) ও প্রাহিমা আক্তার শশী (১৯)। তারা নোয়াখালী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী। তাদের পরীক্ষা কেন্দ্র ছিল সোনাপুর কলেজ। শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মাইজদী শহরের মেহরান ডাইন রেস্তোরাঁর সামনের সড়কে এ ঘটনা ঘটে।

০৫:৫৭ পিএম, ১১ জুলাই ২০২৬ শনিবার

এইচএসসি পরীক্ষা, একই কলেজের ৫ পরীক্ষার্থী বহিষ্কার

এইচএসসি পরীক্ষা, একই কলেজের ৫ পরীক্ষার্থী বহিষ্কার

জামালপুরের দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে একই কলেজের পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে চারজন ছেলে ও একজন মেয়ে। উপজেলার পৌর শহরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সোমবার (০৬ জুলাই) ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। পরিদর্শনের সময় কয়েকজন পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া যায়। একজন পরীক্ষার্থী বাইরে থেকে লিখে আনা উত্তরপত্র ব্যবহার করার চেষ্টা করেন। এ ঘটনায় মোট পাঁচ পরীক্ষার্থীকে বিধিমালা অনুযায়ী বহিষ্কারের নির্দেশ দেন ইউএনও।

০৫:৪১ পিএম, ৬ জুলাই ২০২৬ সোমবার

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

২০২৬ সালের আসন্ন এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সেভেন্থ ডে এভান্টিস্ট সম্প্রদায়ের শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। সোমবার (২২ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেভেন্থ ডে এভান্টিস্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত পরীক্ষার্থীরা ধর্মীয় বিধি-নিষেধের কারণে সময়সূচি অনুযায়ী শনিবার অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলোতে নির্ধারিত সময়ের পরিবর্তে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শর্ত সাপেক্ষে পরীক্ষায় অংশ নেবে।

০৮:৫৫ পিএম, ২২ জুন ২০২৬ সোমবার

এসএসসি-এইসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

এসএসসি-এইসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। আর শেষ হবে ৬ ফেব্রুয়ারি। অন্যদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে জুন মাসে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে মন্ত্রণায়ের সম্মেললন কক্ষে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, এসএসসি শুরু করব ২০২৭ সালের ৭ জানুয়ারি এবং তাদের পরীক্ষা শেষ হবে ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রায় এসএসসি ও সমমানের প্রায় ২০ লাখ এবং এইচএসসি ও সমমানের প্রায় ২০ লাখ, মোট ৪০ লাখ শিক্ষার্থী রয়েছে। তাদের লেখাপড়া ভবিষ্যৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষা দিতে এবং পাস করতে স্বাভাবিকভাবে যদি হয় তাহলে একটি শিক্ষার্থীর জীবনে ১৬ বছর সময় লাগে আর এইচএসসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি আরও দুই বছর যোগ করলে ১৮ বছর সময় লাগে। কিন্তু আমরা ইতোমধ্যে দেখেছি, এসএসসি পাস করতে ২০ বছর বয়স হয়ে যায়। অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আমরা দেখেছি, জাতি ৪০ লাখ বছর পিছিয়ে যায়। সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি সেশন জটকে কমিয়ে আনা, সিলেবাস কাভার করা এবং সঠিকভাবে তাদের শেখার পর পরীক্ষা নেয়া। এ বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিয়েছি।

০৩:৩৭ পিএম, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ