Apan Desh | আপন দেশ

পারমাণবিক শক্তিধর দেশগুলোর ১০ অস্ত্রই যথেষ্ট: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩৫, ১৯ নভেম্বর ২০২৬

পারমাণবিক শক্তিধর দেশগুলোর ১০ অস্ত্রই যথেষ্ট: ট্রাম্প

ফাইল ছবি, আপন দেশ

পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর বর্তমান অস্ত্রভাণ্ডার কমিয়ে মাত্র ১০টি করে পারমাণবিক অস্ত্র রাখাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের আগে এ মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সত্যি বলতে, এখন মাত্র ১০টি অস্ত্রই যথেষ্ট। আমরা যে ধরনের শক্তির কথা বলছি, সেটি এমনই।

সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের সঙ্গে রাশিয়া ও চীনের তুলনাও করেন ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ৪ হাজার, রাশিয়ার কাছে ৩ হাজার ৮০০ এবং চীনের কাছে ৪০০ থেকে ৫০০টি পারমাণবিক অস্ত্র রয়েছে। 

আরও পড়ুন<<>>আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার

চীনের পারমাণবিক অস্ত্র তৈরির গতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, বেইজিং ব্যাপকভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করছে এবং আগামী ১০ বছরের মধ্যে এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছাকাছি পৌঁছে যেতে পারে।

ট্রাম্প বলেন, আমি চাই না তারা এটি করুক। তবে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানো সহজ হবে না বলেও স্বীকার করেন তিনি। তার মতে, যুক্তরাষ্ট্রের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী দেশগুলোকেও নিজেদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার কমাতে রাজি করানো কঠিন হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়