Apan Desh | আপন দেশ

ডেঙ্গু

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহবান রাজশাহীর ডিসির

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহবান রাজশাহীর ডিসির

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহবান জানিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম। সে সঙ্গে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বলেন তিনি। তিনি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজের প্রত্যেককে সচেতন হতে হবে। কোথাও যেন পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় রাজশাহী জেলা সুইমিং প্রাঙ্গণে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, সুস্থ থাকুন।

০৪:৫৫ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ শনিবার

শিশু আভানের মৃত্যুতে ইউনিভার্সেল মেডিকেলের বক্তব্য

শিশু আভানের মৃত্যুতে ইউনিভার্সেল মেডিকেলের বক্তব্য

ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত শিশু ওয়াইজ কুরুনী আভানের মৃত্যুকে কেন্দ্র করে সম্পূর্ণ একপেশে, খণ্ডিত ও ভিত্তিহীন অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। যেকোনো শিশুর অকাল প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি উল্লেখ করে প্রতিষ্ঠানটি জানায়, শিশু আভানের মৃত্যুতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল পরিবার গভীরভাবে শোকাহত। কিন্তু দুঃখজনক এ ঘটনাকে পুঁজি করে চিকিৎসকদের ব্যক্তিগত আক্রমণ, প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিষোদ্গার এবং চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে ভুল, বিভ্রান্তিকর ও অবৈজ্ঞানিক তথ্য দিয়ে জনরোষ উসকে দেয়া হচ্ছে। শুধু তাই নয়, ফেসবুকের মাধ্যমে প্রকাশ্যে হাসপাতালে মব (গড়ন) সৃষ্টির ঘোষণা দেয়া হচ্ছে।

০৮:০৮ পিএম, ৮ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

ইবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা-সচেতনতামূলক অভিযান

ইবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা-সচেতনতামূলক অভিযান

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)-তে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার করার লক্ষ্যে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সরকারের ঘোষিত তিন মাসব্যাপী কর্মসূচির একটি অংশ হিসেবে অভিযানটি পরিচালিত হয়। রোববার (০৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। প্রশাসনের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা তুলে নির্দিষ্ট স্থানে ফেলা হয়৷

০৫:২৫ পিএম, ৪ অক্টোবর ২০২৬ রোববার

ডেঙ্গুতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, ১৭ দিনে ৭৯ ‍প্রাণহানি

ডেঙ্গুতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, ১৭ দিনে ৭৯ ‍প্রাণহানি

চলতি মাস সেপ্টেম্বরের ১৭ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। যেখানে চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৭৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে দেশে ডেঙ্গুতে ৩৬ জন মারা গেছেন। এর পরের মাস আগস্টে ৪৩ জন এবং চলতি সেপ্টেম্বরের ১৭ দিনেই ডেঙ্গুতে ৭৯ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৭৬ জনের মৃত্যু হয়েছে।

০৭:১৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement